Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ৮৬ ওখানে যেকজন সেনাপতি উপস্থিত ছিলেন, তারা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলেন । তাদের মুখের অবয়ব আর কপালের ভাজই বলে দিচ্ছিল, কায়রাসের এই ধারা তাদের পছন্দ হচ্ছিল না । চোখে-চোখে কথা বলে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল, কায়রাসকে বলে দিতে হবে, থিওডোর কোথায় ফেঁসে আছেন এবং কীরূপ বিপদের তিনি মোকাবেলা করছেন । 'প্রধান বিশপ।'_ উপস্থিত সেনাপতিদের মধ্যে বয়সে যিনি সবার বড়ো, তিনি বললেন- “আমাকে কথা বলার সুযোগ দিন । আপনি যখন বাজিস্তিয়া থেকে রওনা হয়েছিলেন, তখন থেকে আজ অবধি মিশরের পরিস্থিতি অনেক বদলে গেছে। আগে আপনি তার বিবরণ শুনুন। সর্বপ্রথম আমি আপনাকে একথা বলবার দুঃসাহস দেখাব যে, আপনি ধর্মীয় নেতা । কিন্তু মিশরের বিদ্যমান পরিস্থিতির সম্পর্ক রাজনীতি ও সমরনীতির সাথে । সমস্যাটা রাজনৈতিক ও সামরিক । কাজেই আগে আপনি সমরনেতাদের থেকে সম্যক ধারণা নিন; তারপর বলুন, আপনি কী পরিকল্পনা নিয়ে এসেছেন 1 “এজন্যই তো আমি জেনারেল থিওডোরের কথা জিগ্যেস করছিলাম'- কায়রাস বললেন-_ “তিনি আমার সামনে আসলেই তো আমি তার থেকে ধারণা নিতে পারি । “তিনি আপনার সামনে এত তাড়াতাড়ি আসতে পারবেন না'_ সিনিয়র এই সেনাপতি বলল- “তিনি এস্কান্দারিয়ায় নেই; কারিউনে আছেন । “ওখানে কী করছেন?' কায়রাস খানিক বিস্ময়ের সাথে জানতে চাইলেন | নাকিউস, তারনুত ও অন্যান্য অঞ্চল থেকে পালিয়ে-আসা-সৈন্যদের একত্রিত করছেন'- সেনাপতি উত্তর দিলেন- “আরবের এই ক্ষুদ্র বাহিনীটি ব্যবিলন ও তার আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দখল প্রতিষ্ঠিত করে আরও সামনে চলে এসেছে.। ছোটো-ছোটো জায়াগাগুলো থেকে আমাদের বাহিনী বিনাযুদ্ধেই পালিয়ে এসেছে কিংবা পালাবার জন্য লড়তে গিয়ে মারা পড়েছে । ওখানকার ফৌজ ও জনসাধারণ এস্কান্দারিয়া এসে আশ্রয় নিয়েছে এবং এখনও আসছে । জেনারেল থিওডোর কারিউনে নিজের বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন, যাতে আরবদের ওখানেই থামিয়ে দেওয়া যায় কিংবা ওখান থেকেই পেছনে হটিয়ে দেওয়া যায় । নাহলে তারা সোজা এস্কান্দারিয়া এসে হানা দেবে তাতে কোনোই সন্দেহ নেই ৷ “তার জন্য একটা সহযোগী বাহিনী পাঠিয়ে দেব নাকি?- কায়রাস জিগ্যেস করলেন এবং নিজেই বললেন- “কিন্তু আমি তো এই বাহিনীটা অন্য এক কাজে ব্যবহার করতে এনেছি । এভাবে যদি ক্ষুদ্র-ক্ষুদ্র বাহিনী বিভিন্ন জায়গায় পাঠাতে থাকি, তা হলে এর দ্বারা আমরা কোনো স্বার্থ উদ্ধার করতে পারব না ।' ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।