Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৮৫ এখানকার বাহিনীগুলোর কমান্ডার । কিন্তু মনে হচ্ছে, নিজেকে সে মিশরের রাজন্য ভেবে বসেছে । “তার কি জানা ছিল না, আমি এতগুলো সৈন্য নিয়ে আসছি?'- কায়রাস জিগ্যেস করলেন এবং নিজেই উত্তর দিলেন- “জানা ছিল । বাজিস্তিয়া থেকে রওনা হওয়ার আগেই আমি দূত পাঠিয়ে দিয়েছিলাম | তার বন্দরে উপস্থিত থাকা দরকার ছিল ।' কায়রাস বাজিস্তিয়া থেকে রওনার পর অনেক দিন কেটে গেছে । প্রথমে সড়কপথে দীর্ঘ সফর ছিল । তারপর নৌযাত্রা ছিল আরও বেশি লম্বা । রোম-উপসাগরের পুরোটা প্রস্থ অতিক্রম করবার ছিল । পথে হালকা ঝড়ও উঠেছিল, যার গতি মিশরের উলটো অন্য একদিকে ছিল। এই ঝড়োহাওয়া জাহাজের পালগুলোর সঙ্গে টক্কর খেয়ে সবগুলো জাহাজকে নিজের গতির অনুগামী বানিয়ে নিয়েছিল । ক্যাপ্টেনরা জাহাজগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়ে পড়েছিল । কিন্তু ঝড় খুব তাড়াতাড়িই দুর্বল হয়ে গিয়েছিল । ফলে জাহাজগুলোর মুখ এস্কান্দারিয়ার দিকে ঘুরে গেল । সড়কপথেও একস্কান্দারিয়া আসা যেত । কিন্তু এই সফর ছিল খুবই দীর্ঘ । এত দিনে মিশরের রাজনৈতিক পরিস্থিতিতে নানা বৈপ্রবিক পরিবর্তন চলে এসেছে । কায়রাস শুধু এটুকু শুনে এসেছেন যে, মুসলমানরা ব্যবিলনের মতো মজবুত দুর্গটা জয় করে নিয়েছে এবং ব্যবিলন থেকে এস্কান্দারিয়া পর্যস্ত আধা দূরত্ব জয় করতে-করতে এসেছে । বিপদটা এবার এস্কান্দারিয়ার ওপর আছড়ে পড়ার পালা । কায়রাস এতই তাড়ার মধ্যে ছিলেন যে, শুধু নিজেই দ্রুততার সাথে বলে যাচ্ছিলেন- আর কাউকে কথা বলার সুযোগই দিচ্ছিলেন না। এক-একটা প্রশ্ন উত্থাপন করছিলেন আর তার উত্তরের অপেক্ষা না করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন । মরতিনার সংশয় তার কাছে সঠিক মনে হতে লাগল যে, থিওডোর সেনাবাহিনীতে ও জনমনে খুবই গ্রহণযোগ্য, সর্বজনপ্রিয়- যা খুশি করার ক্ষমতা তার আছে এবং হয়তবা করেও ছাড়বে । কায়রাস আবারও জিগ্যেস করলেন, তোমাদের কারুর কি জানা আছে, থিওডোর কোথায় এবং অভ্যর্থনায় কেন এল না? “মনে হচ্ছে, ব্যবিলনের পরাজয়ে সে লঙ্ঞিত'- কায়রাস তার প্রশ্নের প্রথম অংশের উত্তরের অপেক্ষা না করে নিজেই দ্বিতীয় অংশের উত্তর খুঁজে বের করার চেষ্টা করলেন- “এত বড় এবং এমন খ্যাতিমান সেনাপতির এমন ক্ষুদ্র একটি হানাদার বাহিনীর সামনে অস্ত্রসমর্পণ করা সত্যিই বিরাট লজ্জার ব্যাপার । কিন্ত আমি ওকে এর জন্য জিজ্ঞাসাবাদ করব না। ওকে ভাকো, আমার সামনে আসতে বলো । আমরা এখন নতুনভাবে মুসলমানদের মোকাবেলা করব এবং তাদের নাম-চিহ মুছে ফেলব ।' ফড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।