Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ০ ৮৪ সুন্দরী নারীদের প্রতি চোখ তুলে তাকায় না, যারা তাদের ধর্ম গ্রহণ করে, তাদেরকে নিজেদের সমান অধিকার প্রদান করে, যারা স্বধর্মে বহাল থাকে, তাদের ওপর জিযিয়া আরোপ করে দেয় এবং তার বিনিময়ে তাদের জীবন, সম্পদ ও সন্ত্রমের নিরাপত্তা নিশ্চিত করে | মুসলমানদের এই গুণগুলো দেখে কয়েক স্থানে কিছু লোক তাদের হাটু গেড়ে দিয়েছে এবং অনেকে নাকি মুসলমানও হয়ে গেছে । আমি তোমাদের এই মুসলমানদের আসল রূপটা জানিয়ে দিচ্ছি । যখন তারা সারাটা দেশ জয় করে নেবে, তখন দেখবে তাদের আচরণ কেমন হয় ৷ এরা ফেরাউনের চেয়েও খারাপ । এখানকার অধিবাসীদের এরা দাস বানিয়ে নেবে এবং কোনো পারিশ্রমিক না দিয়েই বেগার খাটাবে ।' ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, কায়রাস এই ভাষণটি খুবই ঝটপট শেষ করে ফেলেছিলেন । কারণ, তার খুব তাড়া ছিল । যে-সেনাপতি জাহাজে গিয়ে তাকে স্বাগত জানিয়েছিল এবং জাহাজ থেকে তাকে নামিয়ে এনেছিল, কায়রাস তাকে জিগ্যেস করলেন, সেনাপতি থিওডোর কোথায়? থিওডোরের সঙ্গে দেখা করতে তিনি উদগ্রীব ছিলেন। এই সেনাপতি বোধহয় মনে করত, কায়রাস মিশরের সর্বশেষ পরিস্থিতির কিছুই জানেন না । তাই সোজা-সোজা উত্তর না দিয়ে সে ঘুরিয়ে-পেচিয়ে কথা বলল । জাহাজ থেকে নেমে এবং ভাষণদানের আগে কায়রাস তাকে স্বাগত জানাতে দপ্তায়মান জেনারেলদের কাছে জানতে চেয়েছিলেন, থিওডোর কেন এল না? কিন্তু তারাও সন্তোষজনক কোনো উত্তর দেয়নি । সেনাপতি থিওডোরের সঙ্গে দেখা করতে কায়রাসের এই ব্যাকুলতার একটি কারণ ছিল, এই সেনাপতি মিশরে অবস্থানরত গোটা বাহিনীর সুপ্রিম কমান্ডার । আরেকটি কারণ, রানি মরতিনা তাকে বলেছিলেন, জেনারেল থিওডোর মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব । কাজেই যেকোনো মূল্যে তাকে হাতে রাখতে হবে । মরতিনা আশঙ্কা করছিলেন, থিওডোর যদি মিশরে সফল হয়ে যায়, তা হলে সে হেরাক্ল-এর নাতি কনস্তানিসকে নিজের রাজা ভেবে বসবে এবং তার পক্ষ নেবে । সেজন্য কায়রাস কালবিলম্ব না করে সবার আগে তার সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন । কিন্তু থিওডোর তাকে স্বাগত জানাতে আসেনি । এস্কান্দারিয়ার সেনাপতি কায়রাসকে রাজমহলে নিয়ে গেল । এটি স্ম্রাট হেরাক্ল- এর এখানকার রাজপ্রাসাদ ছিল । পরে মুকাওকিস এই মহলে বাস করেছেন । এখন কায়রাসকে উঠানো হলো । সস সং কায়রাস এতই ব্যস্ত ও তৎপর হয়ে উঠলেন যে, তার যেন পানাহারেরও সময় নেই । মহলে ঢুকেই নিরতিশয় ক্ষোভের সাথে বললেন, জেনারেল থিওডোর ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।