Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ৮২ কায়রাস তৎক্ষণাৎ জাহাজ . থেকে নামেননি ৷ তিনি জাহাজেই বসে রইলেন । বোধহয় তিনি কিছু একটা ভাবছিলেন । মনে হয় ভাবছিলেন, না জানি, মিশরের মানুষ তাকে কীভাবে বরণ করে । নিজের অতীত কীর্তি তো সবই মনে আছে । মিশরের মানুষইবা ভুলবে কেন। একস্কান্দারিয়ার সেনাবাহিনীর এক অধিনায়ক তাকে ভাবনার জগত থেকে ফিরিয়ে আনলেন । তাকে দেখামাত্র কায়রাস উঠে দীড়ালেন এবং পরম মমতার সঙ্গে তাকে জড়িয়ে ধরলেন। জাহাজঘাটে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে গিয়েছিল । জনতা হইচই করে বেড়াচ্ছিল। অনেকে সহযোগী বাহিনীর পক্ষে স্রোগান দিচ্ছিল । জনতার সমাগম বাড়ার পাশাপাশি এই হট্টগোল ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল এবং কায়রাসে কানে গিয়ে বাড়ি খাচ্ছিল । “হইচইটা কীসের?" কায়রাস সেনাপতিকে জিগ্যেস করলেন- “মানুষজন আমাকে স্বাগত জানাতে এসেছে, নাকি...?' “হা প্রধান বিশপ!- সেনাপতি হাসিমুখে উত্তর দিল- “জনতা আপনাকে ও সহযোগী বাহিনীকে স্বাগত জানাতে এসেছে । আপনাকে দেখার জন্য তাদের ব্যাকুলতা উত্তরোত্তর বেড়ে চলছে ।" কায়রাস এমন একটা প্রশাস্তি অনুভব করতে লাগলেন, যেন সেনাপতি তার কাধের ওপর থেকে কিংবা হৃদয় থেকে বিরাট একটা বোঝা নামিয়ে দিয়েছে । তিনি বললেন, আমি জনতার উদ্দেশে ভাষণ দিতে চাই । জনতা জাহাজের ছাদের ওপর যখন তাকে দেখতে পেল, সঙ্গে-সঙ্গে আকাশ-কাপানো স্রোগানে তারা পরিবেশটা মুখরিত করে তুলল । কায়রাস হাতদুটো ওপরে তুলে ডানে-বায়ে নাড়ালেন এবং ধীরে-ধীরে জাহাজ থেকে নামতে শুরু করলেন । জনতার ঢেউ যেন তার ওপর আছড়ে পড়বে । সেনাপতি নিচে নেমে এসে সৈনিকদের বলল, জনতাকে পেছনে সরিয়ে রাখো । কিছুক্ষণ পর কায়রাস জাহাজ থেকে নেমে একটা উচু জায়গায় দাড়ালেন এবং বাহুদুটো ওপরে তুলে জনতাকে চুপ থাকতে বললেন । উচু জায়গাটা একটা মঞ্চ, যেটা কায়রাসের জন্য তৈরি করা হয়েছে । “মিশরের আত্মমর্যাদাশীল জনগণ!'- “কায়রাস তার শরীরের সবটুকু শক্তি ব্যয় করে উচ্চৈঃস্বরে বললেন- “বিগত দিনে যা হয়েছে, হয়ে গেছে । আমাদের পেছনের দিকে তাকানোর দরকার নেই । এখন তরতাজা বাহিনী এসে পড়েছে। আমার আক্ষেপ লাগছে, মিশরে আমাদের যে-বাহিনী আছে, তারা পিছুহটা ছাড়া আর কিছু করতে পারেনি । কিন্তু তার অর্থ এ নয় যে, রোমসাম্রাজ্যে সব সৈন্যই এ রকম | আমি একটি তাজাদম ও প্রাণবন্ত সৈন্য নিয়ে এসেছি ৷... ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।