অনিঃশেষ আলো $ ৮১ মুসলমানদের নাম শুনেই পালিয়ে-আসা-মানুষজন এবং এস্কান্দারিয়ার অধিবাসীরা কাউকে জিগ্যেসই করত না, বিজিত অঞ্চলে মুসলমানরা নাগরিকদের সাথে কীরূপ আচরণ করছে? ব্যাপারটা তারা জানবার প্রয়োজনই বোধ করত না। কারণ, বিজেতারা বিজিতদের সাথে কীরূপ আচরণ করে, তা তাদের জানা ছিল । এবং তাদের জন্য রীতিমতো হায়েনার ভূমিকায় অবতীর্ণ হয় । রোমান বাহিনীও এমনই ছিল । তাদের দৃঢ় বিশ্বাস ছিল, মুসলিম বাহিনীও কোনো অংশেই এর ব্যতিক্রম হবে না। বিজেতা গোষ্ঠী বিজিতদের সাথে সদাচার করতে পারে এ কল্পনা করাও তাদের পক্ষে সম্ভব ছিল না। এস্কান্দারিয়ার মানুষজন যখন শুনল, মুসলমানরা একের-পর-এক নগর-পল্লী জয় করতে-করতে দ্রন্তগতিতে এস্কান্দারিয়ার দিকে এগিয়ে আসছে, তখন শরণার্থী ও পলাতন সৈনিকরা যে-ভীতি ছড়িয়েছিল, তা আরও বেড়ে গেল। মানুষ ভাবতে লাগল, এবার পালিয়ে আমরা কোথায় যাব! সামনে তো নদী! নগরীর এই বিশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতিতে যখন লোকেরা শুনল, কায়রাস বাজিস্তিয়া থেকে বিরাট এক সেনাবহর নিয়ে এসেছেন, তখন জনতা তাকে স্বাগত জানাতে কিংবা নিজেদের মনোবলে প্রাণ সঞ্চার করতে বন্দরের দিকে ছুটে গেল | এবার কায়রাসকে তারা আকাশ-থেকে-নেমে-আসা মুক্তিদাতা দেবদূত ভাবতে শুরু করল । এর আগে মানুষ বেশ ভীত-সন্তস্তই ছিল । কেননা, তাদের জানানো হয়েছিল, বাজিন্তিয়া থেকে কোনো সহযোগী বাহিনী আসছে না। যদি মিশরের; বিশেষ করে একস্কান্দারিয়ার পরিস্থিতি স্বাভাবিক হতো, তা হলে কায়রাসের অভ্যর্থনা এতখানি উষ্ণ হতো না । জনতাও এমন উদ্দীপনা নিয়ে ছুটে যেত না। এস্কান্দারিয়ায় এরকম সাজসাজ রব পড়ে যেত না। তাকে স্বাগত জানাতে শুধু তারা যেত, যারা হেরাক্ল-এর খ্রিস্টধর্মকে মনে-প্রাণে বরণ করে নিয়েছিল এবং কায়রাসকে প্রধান বিশপ বলে মান্য করত । বিরুদ্ধে প্রতিশোধের আগুন দাউদাউ করে জ্বলছিল । কিন্তু এখন তারাও এই চিন্ত য় কায়রাসকে স্বাগত জানাতে চলে গেল যে, তাদের শক্রুতা ব্যক্তি কায়রাসের সঙ্গে- মিশর বা খ্রিস্টবাদের সঙ্গে নয় । মিশর থেকে খরিস্টবাদের রাজত্ব বিলুপ্ত হয়ে যাবে আর তদস্থলে ইসলামি শাসন প্রতিষ্ঠিত হবে এই পরিস্থিতি মেনে নিতে তারা রাজী নয়। খ্রিসবাদকে এরা মুক্ত রাখতে চায়। জেটিতে গিয়ে তারা কায়রাসকে নয়_ রোমান বাহিনীকে স্বাগত জানাতে চাচ্ছে । এই বাহিনীকে তারা উৎসাহিত ও উজ্জীবিত করতে হবে, যাতে বীরত্বের সঙ্গে লড়াই করে তারা মুসলমানদের মিশর থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয় । অনিঃশেষ আলো-৪/৬ পু ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।