তিন নৌজাহাজের যে-বহরটি বাজিস্তিয়া থেকে সহযোগী বাহিনী নিয়ে রওনা হয়েছিল, সেটি এস্কান্দারিয়ার ঘাটে এসে নোঙর ফেলেছে । বিপুলসংখ্যক সৈন্যের বিশাল একটি বাহিনী ও তাদের ঘোড়াগুলো যখন জাহাজগুলো থেকে নামছিল, তখন এই সংবাদ দেখতে-না-দেখতে সারা নগরীতে ছড়িয়ে পড়ল যে, বাজিস্তিয়া থেকে সহযোগী বাহিনী এসে পড়েছে । সবাই আরও জানতে পারল, বহরটা নিয়ে এসেছেন প্রধান বিশপ কায়রাস | এস্কান্দারিয়া মিশরের রাজধানী এবং অনেক বড়ো একটি নগরী । নীলনদের একেবারে উপকূলে তার অবস্থান । নগরীর বসতি এমনিতে আগে থেকেই বিপুল । এখন হয়ে গেছে তার ছিগুণেও বেশি । ইতিমধ্যে মুজাহিদরা যেসব নগরী জয় করেছেন, সেগুলোর অনেক নাগরিক পালিয়ে এস্কান্সারিয়া এসে আশ্রয় গ্রহণ করেছে । তাদের বেশিরভাগই ব্যবসায়ী এবং অপরাপর ধনাঢ্য পরিবার । যাদের ঘরে যুবতি মেয়ে ছিল, তারা এখানে চলে এসেছে । তারা এখনও অবধি মুসলমানদের দেখেনি । শুধু শুনেছে, মুসলমান আসছে । ব্যস, অমনি পালিয়ে এসেছে । না পালিয়ে যদি তারা আপন ভিটেমাটিতে রয়ে যেত আর মুসলমানদের সদাচার দেখত, তা হলে পালাবার নামও মুখে নিত না । এই শরণার্থীদের মাঝে পলাতক সৈনিকও ছিল। তারা এস্কান্দারিয়ার না, তারা কাপুরুষ কিংবা পালিয়ে এসেছে । শরণার্থী নাগরিক ও পলাতক সৈনিকরা এস্কান্দারিয়া় জনসাধারণকে বলে বেড়াত, মুসলমানরা আসলে মানুষ নয়; ওরা জিন, যারা মানুষের রূপে আবির্ভূত হয়েছে । এরা তো হলো সাধারণ নাগরিক ও ফৌজের সাধারণ সেপাই । এই পলাতকদের মধ্যে যারা বিবেকবান ও পদমর্যাদায় উচু, তারাও ত্রাস ছড়িয়ে রেখেছিল । তারা বলে বেড়াত, জানি না, মুসলমানদের কাছে এমন কোন চেতনা কিংবা জাদু আছে যে, একজন সৈনিক যত বড়োই হোক-না কেন তাদের মোকাবেলায় দাড়াতেই পারে না। তারা বলত, আমরা প্রতিটি যুদ্ধে, প্রতিটি দুর্গে মুসলমানদের মোকাবেলায় পাচ-ছয় গুণ বেশি ছিলাম । কিন্তু এই স্বল্প কজন মুসলমান এমন কী জাদুটা ছাড়ল যে, আমাদের অন্তত অর্ধেক সৈন্য মারা পড়ল আর বাকিরা পালিয়ে আসতে বাধ্য হলো! দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।