Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৩ ৭৯ এবং সহযোগী বাহিনী নিয়ে আসো । অন্যথায় সবাই আমরা মারা পড়ব । মালেক ইবনে নায়েমা টিলার ওপর থেকেই ঘোড়া হাকালেন । ঘোড়া পিছল খেতে-খেতে, হৌচট খেতে-খেতে নিচে নেমে এলেন । রোমানরা তাকে আটকানোর কোনো চেষ্টা-ই বাদ রাখল না। কিন্তু অশ্বারোহী চারদিকে তরবারি ঘোরাতে-ঘোরাতে, ঘোড়াটাকে ডানে-বাঁয়ে পূর্ণ গতিতে হাকাতে-হাকাতে বেরিয়ে এল ৷ একইসঙ্গে মুজাহিদরা টিলার ওপর থেকে তির ছোড়া শুরু করে দিলেন । তিরন্দাজ ছিলেনই মাত্র জনাতিন-চারেক | রোমানরা টিলার ওপরে উঠতে চেষ্টা করছিল । কিন্তু ভয়ও তাদের তাড়া করছিল । কারণ, ইতিমধ্যেই তাদের কয়েকজন সাথি তিরের আঘাতে ঘায়েল হয়ে গেছে । তারা আরও দেখল, এক যুজাহিদ তাদের ঝেষ্টনি ভেদ করে, তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বেরিয়ে গেছে । এখনই তাদের নতুন কোনো সেনাদল এসে পড়বে । ফলে তারা পালাবার কথাও ভাবছে। অশ্বারোহী মালেক ইবনে নায়েমা বাতাসের সঙ্গে কথা বলতে-বলতে বাহিনীতে পৌছে গেলেন এবং সিপাহসালারকে জানালেন, আপনার মুজাহিদদের জীবন বিপন্ন । সিপাহসালার একটা মুহূর্তও নষ্ট না করে সহযোগী বাহিনী পাঠিয়ে দিলেন । সালার শুরাইক ও তার মুজাহিদরা জীবনের বাজি লাগিয়ে অত্যন্ত বীরত্বের সাথে রোমানদের মোকাবেলা করলেন । কয়েকজন রোমান সৈন্য টিলার ওপরে উঠে গিয়েছিল । মুজাহিদগণ তরবারি ও বর্শার আঘাতে তাদের কুপোকাত করে ফেললেন ৷ ইতিমধ্যে সহযোগী বাহিনী পৌছে গেল । তাদের দেখে রোমানরা পালাতে শুরু করল । কিন্তু মুজাহিদরা তাদের ধাওয়া করলেন এবং একজনকেও জীবন নিয়ে পালাতে দিলেন না । নীলতীরের সেই টিলাটা আজও বিদ্যমান আছে । সালার শুরাইক-এর নামে সেদিন থেকে সেটির নামকরণ হয়েছিল । আজও তাকে মানুষ “শুরাইক টিলা' নামেই ডাকে । দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।