অনিঃশেষ আলো $ ৭৮ করল কিংবা নিজেদের নদীর দয়ার ওপর ছেড়ে দিল। রোমানরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলো । অবশেষে দেখল, তাদের সেনাপতি রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যাচ্ছে । সেনাপতির পলায়নের খবর সবার কানে পৌছে গেল । সৈন্যরাও পালাতে শুরু করল । তারাও নাকিউসের কুলের দিকে না গিয়ে এস্কান্দারিয়ার দিকে মুখ করল । কিন্তু মুজাহিদদের তির তাদের যেতে দিল না। অন্তত একটা করে তির পিঠে নেয়নি এমন একজন রোমান সৈন্যও সেদিন বাকি থাকেনি ৷ ইতিহাসে এসেছে, কয়েকজন রোমান সৈন্য বেশ কটা নৌকায় দীড়িয়ে হাত তুলে দিয়েছিল এবং চেঁচামেচি করে বলছিল, আমাদের কুলে ভিড়তে দাও; আমরা অস্ত্র ত্যাগ করব । তাদের তীরে উঠে আসতে দেওয়া হলো । তারা অস্ত্রসমর্পণ করল । কিন্তু কেন জানি আমর ইবনুল আস (োযি.) আদেশ জারি করলেন, অন্ত্রসমর্পণকারী সব কজন রোমান সৈন্যকে হত্যা করে ফেলো । সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)-এর আদেশে তার বাহিনীর সকল মুজাহিদ নৌকায় আরোহণ করলেন । নৌকাগুলো কিছু ছিল নিজেদের, বাকিগুলো রোমানদের | তারা নদীটা পার হয়ে গেলেন এবং কোনো প্রকার প্রতিরোধ ব্যতিরেকে নাকিউস দুর্গে প্রবেশ করলেন। ওখানে কোনো ফৌজ ছিল না। নগরবাসী জানাল, যেকজন সৈন্য ছিল, তারা এস্কান্দারিয়ার দিকে পালিয়ে গেছে। অগ্রযাত্রার পথে বাধা-প্রতিবন্ধকতা যাতে কম আসে আমর ইবনুল আস সেই চেষ্টায় ছিলেন। তিনি তার এক সালার শুরাইক ইবনে সিম্মিকে ডেকে বললেন, অল্প কজন মুজাহিদ নিয়ে তুমি যাও এবং পলায়নপর রোমান সৈন্যদের যেখানেই পাও শেষ করে দাও কিংবা হাকিয়ে ফিরিয়ে নিয়ে আসো । তাদের সংখ্যা কত আমর ইবনুল আস (রোযি.)-এর নিশ্চয় তা জানা ছিল না । তার হিসাব ছিল, ওরা ভয়ে পলায়ন করছে । কাজেই তারা যত বেশিই হোক আর মুজাহিদ যত কমই হোক; আত্মসমর্পণ ছাড়া ওদের উপায় থাকবে না। কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে গেল ভিন্ন রকম । ও সালার শুরাইক ক্ষুদ্র একটি মুজাহিদ বাহিনী নিয়ে পথেই ওদের ধরে ফেললেন । রোমানরা মোড় ঘুরিয়ে দেখল, ওরা তো খুবই সামান্য! তারা বিক্ষিপ্ত সহকর্মীদের ডেকে-ডেকে জড়ো করল এবং মুজাহিদদের ঘিরে ফেলল । এবার সালার শুরাইক অনুভব করলেন, এই বেষ্টনি থেকে তো জীবন নিয়ে বের হতে পারব না! কাছেই উচু এবং বেশ লম্বা-চওড়ার একটা টিলা ছিল। সালার শুরাইক তাঁর সাথিদের নিয়ে এই টিলাটায় উঠে যেতে সক্ষম হলেন । তারা সবাই অশ্বারোহী ছিলেন । মুজাহিদ বাহিনীতে অতিশয় দুর্ধর্ষ এক অশ্বারোহী যোদ্ধা ছিলেন মালেক ইবনে নায়েমা সাদাফি । সেনাপতি শুরাইক তীকে বললেন, তুমি জীবনের বাজি লাগাও । রোমানদের মধ্য দিয়ে পথ তৈরি করে বেরিয়ে সিপাহসালারের কাছে চলে যাও দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।