Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৭ বাধ্য হবে । জনগণ জেনে ফেলবে, আমাদের বাহিনী তারনুতে শোচনীয়রূপে পরাজিত হয়েছে। বাহিনী আজ রাতই নদী পার হয়ে যাক এবং আগামী কাল ভোরনাগাদ ওপারে তারা মুসলমানদের পথে প্রস্তুত থাকবে । মুজাহিদরা নদী পার হওয়ার পরিবর্তে রোমারা-ই নদী পার হয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলল । কিন্তু পরিকল্পনা অনুসারে রোমানরা রাতারাতি নদী পার হতে পারল না । উলটো প্রোতের কারণে নৌকার গতি মন্থর ছিল | ফলে নদী পার হতে সময় বেশি লেগে গেল । রোমানরা ভোরনাগাদ মুসলমানদের পথে প্রস্তুত থাকতে ব্যর্থ হলো। তারনুতের খানিক আগে মুজাহিদ বাহিনী রাতের জন্য ছাউনি ফেলেছিলেন । ফজর নামায আদায় করেই তারা রওনা হয়ে গেলেন। দূর থেকেই তারা দেখতে পেলেন, নাকিউসের দিক থেকে অনেকগুলো নৌকার একটি বহর নদী পার হচ্ছে এবং কিছু নৌকা কুলে ভিড়েও গেছে আর রোমান সৈন্যরা লাফিয়ে-লাফিয়ে তীরে উঠছে। সিপাহসালার আমর ইবনুল আস বুঝে ফেললেন, রোমানরা তো পুনর্বার আমাদের পথ আগলাতে এসেছে! সিপাহসালার আক্রমণে আদেশ দিয়ে দিলেন । বেশিরভাগ নৌকা এখনও নদীতে ভাসছে। তিনি তিরন্দাজদের আদেশ দিলেন, তোমরা নদীতে ভাসমান নৌকাগুলোতে তির ছোড়ো । মুজাহিদগণ খুব দ্রন্ত যার-যার পজিশনে পৌছে গেলেন । প্রথমে তারা সেই রোমানদের ঘিরে ফেললেন, যারা তটে উঠে এসেছে । তাদের সংখ্যা ছিল খুবই অল্প । তারা নৌকোর দিকে পালাতে চেষ্টা করল । কিন্তু মুজাহিদগণ তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং মেরে-কেটে সব কটার দফা শেষ করে দিলেন । কয়েকজন রোমান জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিল । মুজাহিদগণ তাদেরও পানির মধ্যেই ঝাপটে ধরলেন এবং ওখানেই শেষ করে দিলেন । নীল তাদের লাশগুলো কোলে তুলে নিল। যেসব নৌকা এখনও কুলে ভিড়েনি, তিরন্দাজরা তাদের ওপর মুষলধারায় তির ছুড়তে শুরু করে দিলেন। এতিহাসিক হান্না নাকিউসি এখানকারই অধিবাসী ছিলেন। তিনি লিখেছেন, মুসলমানদের এই চেতনা ও উদ্দীপনা দেখে রোমান সৈনিকরা তো ঘাবড়ে গিয়েছিল বটেই; খোদ সেনাপতিও মনোবল হারিয়ে ফেলেছিল । সে তার নৌকার মাঝি-মাল্লাদের বলল, নৌকার মুখ এস্কান্দারিয়ার দিকে ঘুরিয়ে দাও । সেনাপতি এক্কান্দারিয়ার দিকে পালিয়ে গেল। কূলে-উঠে-আসা রোমান সৈন্যরা মুজাহিদদের আক্রমণে নিঃশেষ হয়ে গেল । এখনও যারা ওপরে উঠে আসতে পারেনি, মুজাহিদরা তাদের নৌকাগুলোর ওপর তিরের আক্রমণ চালালেন । আক্রান্ত হয়ে নৌকাগুলো পেছনে ঘুরে যেতে শুরু দড$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।