Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৬ পাওয়ামাত্র নিজেদের রোমানদের থেকে লুকিয়ে-লুকিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে গেল এবং হঠাৎ পেছনের দিকে মোড় নিল । এই বাহিনীর উপস্থিতি রোমানরা তখন টের পেল, যখন মুজাহিদরা তাদের ওপর তীব্র আক্রমণ করে বসেছেন । রোমানরা এমন শোচনীয়রূপে মুজাহিদদের বেষ্টনিতে চলে এল যে, জীবন দেওয়া ব্যতীত তাদের আর কোনো উপায় থাকল না । মুজাহিদদের হাতে তারা প্রাণ দিতে শুরু করল । জীবন বাচাতে অনেকে নদীতে ঝাপিয়ে পড়ল । কিন্তু তিরন্দাজ মুজাহিদরা তাদেরও পালাতে দিলেন না। যে-কজন আহত রোমান মুজাহিদদের হাতে ধরা পড়ল, তাদের জিগ্যেস করা হলো, নাকিউসে কতজন সৈন্য আছে, দুর্গের পজিশন কী ইত্যাদি । তাদের কাছ থেকে নাকিউস দুর্গের প্রয়োজনীয় ও গুরুত্ৃপূর্ণ তথ্যাদি জেনে. নেওয়া হলো । জানা গেল, ওখানে অবস্থানরত সৈন্যের সংখ্যা বিপুল নয় । অবশ্য যে-কজন আছে, তারা যুদ্ধ করতে পুরোপুরি প্রস্তুত । সিপাহসালার আমর ইবনুল আস (রাষি.) এই যুদ্ধ থেকে সফলতার সাথে অবসর হয়ে সালারদের সিদ্ধান্ত জানিয়ে দিলেন, নাকিউসের ওপর আক্রমণ চালাব এবং নৌকার পুল অতিক্রম করে নদী পার হব। নদীর এই তীরটা মুসলমানদের কবজায় ছিল । ফলে স্থানে-স্থানে অনেকগুলো নৌকা ছিল। নদী পার হওয়া কোনো সহজ কাজ ছিল না। কিন্তু কিবতি খ্রিস্টানরা বলল, নদী আমরা আপনাদের পারাপারের ব্যবস্থা করে দেব। নদী পার হওয়া সম্ভব ছিল বটে; কিন্তু ঝুঁকিটা ছিল অন্য কিছু । রোমানরা নাকিউস থেকে বের হয়ে কুলে চলে আসতে পারে এবং নদীতে থাকাবস্থায়ই তারা মুজাহিদদের ওপর তিরের বৃষ্টি বর্ধাতে পারে । এই ঝুঁকি মাথায় নিয়ে স্লোশ অর্ধেক বাহিনী নদী পার হতে পারে । ঝুঁকির প্রতিকারেরও ব্যবস্থা নিয়ে রাখতে হবে, যেটি সিপাহসালার করে রেখেছেন । কিন্তু শঙ্কা তারপরও বিদ্যমান ' অবশ্য শেষ কথাটি হলো, যুদ্ধ জয় করতে হলে ঝুঁকি বরণ করে নিতেই হবে । আর আমর ইবনুল আস (রাযি.)-এর কাজই ছিল ঝুঁকি বরণ করে নেওয়া । নাকিউসের রোমান সেনাপতির মাথায় একটা প্রতিরক্ষা ক্ষিম উদয় হলো । ইচ্ছে করলে একে আমরা মুসলমানদের জন্য আল্লাহর মদদ বলতে পারি | সে সং পেল, মুজাহিদদের প্রতিহত করতে যে-বাহিনীটা তারনুত পাঠানো হয়েছিল, তারা মারা পড়েছে এবং মুসলমানরা এগিয়ে আসছে । সেনাপতি তার কমান্ডারদের নিয়ে বৈঠকে বসল । 'এবার মুসলমানদের প্রতিহত করা আরও বেশি জরুরি হয়ে গেল'_ সেনাপতি বলল- “যদি আমরা তাদের প্রতিহত না করি, তা হলে সামনে গিয়ে তারা ছোটো- ছোটো গ্রাম-পললীগুলো দখল করে ফেলবে এবং মানুষ তাদের বশ্যতা মেনে নিতে দড$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।