অনিঃশেষ আলো & ৭৫ আশঙ্কা ছিল, হয়তবা রোমানরা তির-বর্শা ছুড়ে মুজাহিদদের নদী থেকে তটে উঠতেই দেবে না। “না'- আমর ইবনুল আস (রাঘি.) বললেন- “এটা ঠিক যে, নগরীটার অবস্থান নদীর ওপারে এবং আমাদের অগ্রযাত্রার পথে কোনো প্রতিবন্ধক নয় । কিন্তু আমরা যদি একে এড়িয়ে যাই, তার অর্থ হবে, পেছনে আমরা একটা সমস্যা রেখে গেলাম, যে কিনা কোনো এক কঠিন মুহূর্তে পেছন থেকে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে । তখন আমাদের অনেক বেশি ক্ষয়-ক্ষতির শিকার হতে হবে । এমনকি হতে পারে, এর কারণে আমরা আর সামনের দিকে অগ্রসর হতেই পারব না। কাজেই এই নগরীর ওপর আক্রমণ চালানো অতীব জরুরি 1" বলতে পারৰ না, সিপাহসালার আমর ইবনুল আস (রোযি.) জানতেন কি-না, রোমান বাহিনী সজাগ ও সচেতন আছে এবং তার কমান্ডাররা জানে, মুসলিম বাহিনী এখন একস্কান্দারিয়ার দিকে এগিয়ে যাবে | নাকিউস নগরীটা এখনও খানিক দূরে ৷ রোমান বাহিনী মুসলিম বাহিনীর মোকাবেলার জন্য নদীর বাম তীরে চলে এল । সেযুগে এ-জায়গাটার নাম ছিল তারনুত । নাকিউসের প্রতিরক্ষার দায়িত্ব নিয়ে যে-সেনাপতি ওখানে এসেছিল, সে সংবাদ পেয়ে গিয়েছিল, মুসলিম বাহিনী আসছে। সে বেশ কিছু সৈন্য নৌকায় করে নদীর বাম তীরে পৌছিয়ে দিল, তোমরা মুজাহিদদের প্রতিহত করো কিংবা আক্রমণ চালিয়ে দুর্বল করে দাও । এখানে রোমান বাহিনী ও মুজাহিদদের সংঘাত হলো । আমর ইবনুল আস (রাযি.) বিশেষভাবে অনুভব করলেন, রোমানদের মনোবল তরতাজা এবং তাদের মাঝে যুদ্ধের স্পৃহা নতুনভাবে তৈরি হয়ে গেছে। এটি ছিল মুখোমুখি লড়াই | রোমানরা এগিয়ে-এগিয়ে আক্রমণ চালাচ্ছিল । বাহিনী যেহেতু অগ্রযাত্রা করছিল, তাই সিপাহসালার আমর ইবনুল আস বাম পার্্র নিরাপত্তার জন্য বড়োসড়ো একটি ইউনিট বাম দিকে পাঠিয়ে রেখেছিলেন, যারা বাহিনীর সাথে-সাথে এগিয়ে যাচ্ছিল । মূল বাহিনী ও এই ইউনিটির মাঝে বেশ দূরত্ব ছিল। আমর ইবনুল আস (োযি.) দেখলেন, রোমানরা সত্যিকার অর্থেই বীরত্বের সাথে লড়ছে এবং তাদের পা উপড়াতে আমাদের খানিক বেগ পেতে হবে। সিপাহসালার চেষ্টায় ছিলেন, বাহিনীতে জীবনহানির ঘটনা যেন সর্বনিমে থাকে এবং জখমও যেন কম হয় । তিনি দূত পাঠিয়ে দিলেন, তুমি গিয়ে বাম পাশের ইউনিটটিকে বলো, এগিয়ে গিয়ে তোমরা পেছন থেকে রোমানদের ওপর আক্রমণ চালাও । অঞ্চলটা সমতল ছিল । কোথাও উঁচু, কোথাও নিচু । কিছু এলাকা বন-জঙ্গলে ঠাসা । আবার কিছু টিলা-টিপিও চোখে পড়ছে। বাম পার্খবর ইউনিটটি আদেশ দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।