Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭৪ রেখেছিল, যখনই আপনি আমাদের সহযোগিতার প্রয়োজন বোধ করবেন, জানাবেন; আমরা ছুটে আসব । এখন তাদের সহযোগিতার সময় এসে গেল । কিন্তু সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) তাদের কাছে সহযোগিতা চাইলেন না। সম্ভবত তিনি তাদের উপকার নিতে চাচ্ছিলেন না। কিন্তু যখন তারা জেনে ফেলল, মুজাহিদ বাহিনী এস্কান্দারিয়ার উদ্দেশে রওনা হচ্ছে, তখন সঙ্গে-সঙ্গে ছুটে এসে তারা আমর ইবনুল আসকে বলল, আমাদের দিকনির্দেশা ও সহযোগিতা ব্যতীত এস্কান্দারিয়া যেতে আপনাদের খুবই কষ্ট হবে । আমাদের এমন কয়েকজন লোক সাথে করে নিয়ে যান, যারা এই অঞ্চল সম্পর্কে সম্যক অবগত | এ অঞ্চলগুলোর কিবতি খ্রিস্টানদের থেকেও তারা আপনাদের সহযোগিতা নিয়ে দিতে পারবে । আমর ইবনুল আস (রাযি.) ব্যাপারটা নিয়ে সালারদের সঙ্গে পরামর্শ করলেন । এমনও বলেছিল যে, আপনারা এতসংখ্যক লোক নিয়ে যান, যদি পথে নৌকার পুলও তৈরি করতে হয়, তারা তা-ও তৈরি করে দেবে । আমর ইবনুল আস সালারদের পরামর্শ মেনে নিলেন এবং কিবতিনেতাদের বললেন, কেবল শতভাগ বিশ্বস্ত কিছু লোক দীও, যারা আমাদের ধোঁকা দিতে পারে এমন কোনোই সম্ভাবনা নেই | নেতারা বলল, যাদের দেব, যদি তাদের কারুর প্রতি আপনার সামান্যতম সন্দেহও সৃষ্টি হয়, তাকে হত্যা করে ফেলবেন । বাহিনী ব্যবিলন থেকে বেরিয়ে গেল এবং আল্লাহর নাম নিয়ে এস্কান্দারিয়ার দিকে রওনা হয়ে গেল। নও সক মুজাহিদ বাহিনী নীলনদের বাম কিনারা দিয়ে যাচ্ছিল । উপকূলীয় এই অঞ্চলটি অনেক দূর পর্যস্ত মুসলমানদের দখলে ছিল । মনে রাখুন, বাহিনীর সেনাসংখ্যা এখন কিন্তু আগের চেয়ে কিছু কম। কারণ, ব্যবিলনের শাস্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং প্রশাসনিক কার্যক্রম আল্ত্রাম দিতে বেশ কিছু মুজাহিদকে পেছনে রেখে আসতে হয়েছে । কয়েক মাইল সামনে নদীর ডান কিনারায় একটি নগরী আছে. নাকিউস | এটি একটি দুর্গবন্ধ শহর, যেখানে বিপুলসংখ্যক রোমান সৈন্য অবস্থান করছে । এটির অবস্থান নদীর অপর কিনারায় ৷ ওখানটায় নদীর প্রস্থ আরও চওড়া । এই নগরীটি উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব ছিল । বাহিনী তো যাচ্ছিল বাম কিনারা দিয়ে এবং তার গন্তব্য ছিল এস্কান্দারিয়া । কোনো এক সেনাপতি পরামর্শও দিয়েছিলেন, একে ঘাটানোর দরকার নেই । বড়ো সমস্যাটা ছিল, এই নগরীর ওপর আক্রমণ চালাতে হলে নদী পার হতে হবে, যা কিনা নদীর ওপর নৌকার পুল বানিয়ে নিলেই কেবল সম্ভব ছিল । কিন্তু দড$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।