Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৫ ৭৩ সম্পদ ও সম্তরমের নিরাপত্তা নিশ্চিত করব । নিজেদের সেই প্রতিশ্রুতি মুসলমানরা শাসনের আওতায় জীবনের নিরাপত্তা অনুভব করতে শুরু করল । তারই ফলে অগণিত কিবতি খ্রিস্টান আপনা থেকেই ইসলামের ছায়াতলে আশ্রয় নিল । তারা সেই অধিকার পেয়ে গেল, যা মুসলমানদের জন্য অর্জিত ছিল । মোটকথা, এবং তাদের হৃত অধিকার পুনর্বহাল করে দিল | কিবতি খ্রিস্টানরা এতটা-ই অভিভূত ও কৃতজ্ঞ হয়ে গেল যে, তারা অনুভব করতে লাগল, আমরা মুসলমানদের পুরোপুরি সহযোগিতা করা উচিত । তাদের অন্তরে রোমানদের ঘৃণা বসে গিয়েছিল- এমনই ঘৃণা যে, তাদের আপনজন ও সমধর্মাদের অত্যাচার ও হত্যার প্রতিশোধ নিতে তারা উদগ্রীব ছিল। আমর ইবনুল আস (রাযি.) এস্কান্দারিয়ার উদ্দেশে রওনার উদ্যোগ করছিলেন । পথে কিছু দুর্গবন্ধ পল্লী ও নগরী আছে। তাছাড়া সামান্য দূরে গিয়েই ভূমি খুবই দুর্গম হয়ে গেছে । কারণ, ওখান থেকে নীলের ব-দ্বীপ অঞ্চরের শুরু | নদী কয়েকটা ছোটো-বড়ো শাখায় ভাগ হয়ে গেছে, যার ফলে এখানকার কোনো- কোনো এলাকা জলাশয়, কোনো-কোনোটা অরণ্যময় যে, সেগুলোর মধ্য দিয়ে পথ অতিক্রম করা, ঘোড়া নিয়ে যাওয়া খুবই দুষ্কর । কোনো-কোনো শাখানদী এতই চওড়া, যেগুলো পার হতে নৌকার পুল তৈরি করে নিতে হয় । আমর ইবনুল আস (রাযি.) এক-দুজন সালার এবং আরও কয়েকজন চৌকস মুজাহিদকে ভিন্ন কোনো বেশে সামনে পাঠিয়ে এই পুরোটা পথ ও দ্বীপাঞ্চলের পরিসংখ্যান নিয়েছিলেন । তার কাছে রিপোর্ট চলে এসেছিল । রিপোর্ট অনুসারে আমর ইবনুল আস (রাযি.) সিদ্ধান্ত নিলেন, তিনি নীলের বাম কিনারা ঘেঁষে-ঘেঁষে যাবেন । কেননা, ওদিকটায় প্রাকৃতিক বাধা-প্রতিবন্ধকতা ও দুর্গমতা অপেক্ষাকৃত কম। কিন্ত পথে দু-তিনটা দুর্গঘেরা নগরী পড়বে, যেগুলো বাধা সৃষ্টি করতে পারে । করতে পারে নয়; নিঃসন্দেহে করবে । গোয়েন্দারা আমর ইবনুল আসকে এ-রিপোর্টও দিয়েছিল যে, মিশরে অবস্থানরত রোমান বাহিনীর সুপ্রিম কমান্ডার জেনারেল থিওডোর এ অঞ্চলেই রয়েছেন এবং মুসলমানদের এই এস্কান্দারিয়া অভিযানের খবর তিনি জানেন । তার পরিকল্পনা হলো, মুসলমানদের তিনি পথেই প্রতিরোধ করবেন । দীনের পথে মুসলমানদের প্রধান অস্ত্র আল্লাহর মদদ । এখানে সিপাহসালার আমর ইবনুল আস সেই সাহায্যটি এভাবে পেলেন যে, ব্যবিলনের নেতাগোছের দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।