Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো 9 ৭২ আমর ইবনুল আস তার মুজাহিদদের পবিত্র কুরআনের তিনটি আয়াত পাঠ করে শোনালেন । শেষে বললেন, সমস্ত মুজাহিদ এই আত্মপ্রবঞ্ধনা থেকে বেরিয়ে এস যে, তোমরা যেখানেই যাবে, বিজয়ই তোমাদের পদচুশ্বন করবে । “জয় তোমাদের আরও একটি আছে'- আমর ইবনুল আস (রাযি.) বললেন- 'বোধ করি, সেই বিজয়ের সংবাদ তোমাদের জানা নেই । রোমান বাহিনীকে তোমরা এমন কতগুলো পরাজয় উপহার দিয়েছ যে, বাজিস্তিয়ায় হেরাক্ল-এর রাজপ্রাসাদের ভাঙন তৈরি হয়ে গেছে । ওখানে রাজপরিবারের সদস্যরা পরস্পর বিবাদে জড়িয়ে পড়েছে । একেও আল্লাহর একটি সাহায্যই মনে করো যে, হেরাক্ল মরে গেছে । আমার এই শক্রটা তার সাম্রাজ্যকে দূর-দূরান্ত পর্যস্ত ছড়িয়ে দিয়েছিল । এর জন্য আমি তাকে বাহবা না দিয়ে পারছি না। কিন্ত সে আল্লাহকে অসন্তুষ্ট করেছিল এবং তার শাস্তি পেয়ে গেছে । হেরাক্‌ল ছিল সামরিক শক্তির আরেক নাম । মনে করো না, হেরাক্ল মরে গেছে বলে রোমের বাহিনী দুর্বল হয়ে গেছে । হেরাক্ল তার প্রভাব পেছনে রেখে গেছে । সারকথাটি হলো, তোমার জন্য পরীক্ষার সময় আসছে । জয়-পরাজয়ের ব্যাপারটা আল্লাহর ওপর ছেড়ে দিয়ে নিজেদের কর্তব্যের প্রতি মনোনিবেশ করো । আল্লাহ তোমাদের সহায় হোন ।' ব্য ক ব্যবিলনের জনসাধারণের প্রতি; বিশেষ করে কিবতি খ্রিস্টানদের সাথে মুজাহিদদের যে-সদাচার ছিল, তার সুফল এখনও তারা পাননি । কিবতি ধরিস্টানরা রোমানদের হাতে দুঃসহ নিপীড়ন ভোগ করেছিল । হেরাক্ল দেশের প্রধান ধর্মনেতা ও বিশপ বিনয়ামিনকে অপরাধী সাব্যস্ত করে পালিয়ে যেতে ও আত্মগোপন করতে বাধ্য করেছিলেন এবং তার জায়গায় কায়রাসকে প্রধান ধর্মজাযক বানিয়ে তাকে সর্বময় ক্ষমতা দিয়েছিলেন যে, জনসাধারণকে বিনয়ামিন থেকে সরিয়ে দাও এবং যারা তোমাকে ধর্মজাযক মানবে না, তাদের হত্যা করে ফেলো । একপর্যায়ে মুসলমানরা এল আর রোমানরা পরাজয় বরণ করে চলে গেল | কিবতি মুসলমানদের মনে নতুন করে শঙ্কা দেখা দিল, আপনদের হাতে যেখানে আমরা এত অত্যাচারের শিকার হলাম, সেখানে একটি বিজাতি ও বিধর্মী সমম্প্রদায়ের কাছে সদাচারের আশা করাও তো অন্যায় । কিবতিরা চোখের সামনে অন্ধকার দেখতে শুরু করেছিল এবং নিজেদের সম্পদ ও যুবতি মেয়েদের কোথায় নিয়ে লুকোৰে সেই চিন্তায় তটস্থ হয়ে উঠেছিল । কিন্ত নগরীর শাসনভাব হাতে তুলে নিয়ে মুসলমানরা তাদের চমকিত ও বিস্মিত করে তুলল । প্রথমত মুসলমানরা ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে তাদের বাধ্য করল না। বলল, ধর্ম পরিবর্তন করা যার-যার সিদ্ধান্ত । যারা ইসলাম গ্রহণ করবে না, তারা নির্দিষ্ট অংকের ব্যক্তির পরিশোধ করো; তার বিনিময়ে আমরা তাদের জীবন, দ$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।