Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭১ জায়গায় পা জমিয়ে জবাবি আক্রমণ চালিয়ে ওরা তোমাদের কুপোকাত করে ফেলতে পারে 1... “সেই বাস্তবতা-ই আমি তোমাদের দেখাতে চাচ্ছি । একথাটি সত্য যে, রোমান বাহিনীর ওপর তোমরা আতঙ্ক ছড়িয়ে দিয়েছ । কিন্তু তারপরও তোমাদের স্বীকার করতেই হবে, রোমান বাহিনীর সংখ্যা আমাদের কয়েকগুণ বেশি । রোমান বাহিনীর সেনাপতি তার এত বিশাল বাহিনীটিকে বুদ্ধিমত্তার সাথে লড়াতে পারেনি ৷ এই বাহিনীতে এমনও কিছু ইউনিট আছে, যারা এখনও পর্যন্ত মাঠে নামেনি । না তারা তোমাদের বীরত্ব দেখেছে, না তাদের বীরত্ব তোমাদের দেখাতে পেরেছে । একজন সেনাপতিও যদি তাদের সঠিক পন্থায় লড়াবার কৌশলটা ধরে ফেলতে সক্ষম হয়, তা হলে আমরা এতই যৎসামান্য যে, আমরা জীবন-মরণের সমস্যায় পড়ে যাব । আর একথাটিও মনে রেখো, পেছন থেকে সাহায্য আমরা পাচ্ছি; কিন্তু অত নয়, যত প্রয়োজন । আমাদের মোকাবেলায় রোমানদের জন্য বিশাল এক সহযোগী বাহিনী আসছে । আমি চেষ্টায় আছি, তারা এসে পৌছার আগে-আগে আমরা এস্কান্দারিয়া পৌছে যাব । কিন্তু ভূলে যেয়ো না, এই জমিন দুশমনের, যার সাথে তারা সুপরিচিত ও অভ্যস্ত । আমাদের জন্য এই মাটি অচেনা, এই মাটির জন্য আমরা অপরিচিত 1... “ব্যবিলন একটি দুর্গবন্ধ অজেয় নগরী ছিল তাতে কোনো সংশয় নেই ।কিন্তবু সেটি তোমরা জয় করে নিয়েছ । তার কারণ, ওখানকার বাহিনী ও বাহিনীর সেনাপতি সবাই আত্মপ্রবঞ্চনায় লিপ্ত ছিল, এই নগরী কোনো শক্রবাহিনী জয় করতে পারবে না। এত অল্প কজন মুসলমান নগরীটা জয় করে নেবে, সে তো তারা কল্পনাও করতে পারেনি । এই আত্মপ্রবঞ্চনার কারণেই তারা নগরীর প্রতিরক্ষার ব্যাপারে উদাসীন হয়ে গিয়েছিল । ঠিক তেমনি তোমরাও যদি আত্মপ্রবঞ্নায় লিগ হও, কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, তা হলে পরাজয় তোমাদের ভাগ্যের লিপি হয়ে যাবে । কাজেই এক্ষুনি এই প্রবঞ্থনা থেকে বেরিয়ে আসো 1... “আমরা যতই আগে বাড়ছি, সংকট, সমস্যা ও জটিলতা ততই বৃদ্ধি পাচ্ছে। আল্লাহর কাছে জয়েরই আশা রাখো । কিন্তু পরাজয়ের ব্যাপারটাও মাথায় রাখতে হবে । আমাদের লক্ষ্য এস্কান্দারিয়া । এস্কান্দারিয়া হলো মিশরের হতপিণ্ড। রোমানরা জীবনের বাজি লাগাবে এবং আমরা যাতে এস্কান্দারিয়া পৌছতে না পারি, তার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে । কিন্তু আল্লাহর কাছে আমরা জয়েরই আশা রাখব । আল্লাহ আমাদের সঙ্গে আছেন । আমাদেরকে বুঝে-চিন্তে এবং বাস্ত বতাকে ভালোভাবে জেনে লড়াই করতে হবে | আললাহর ওয়াদা আছে, যারা তার দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।