Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৭০ এতথ্য লেখা নেই। বাহিনীর সেনাসংখ্যা কতজন ছিল, তার সাথে যে-সালার এসেছিলেন, তার নাম কী ইতিহাস সেই তথ্যও দিতে অপারগ । শুধু সিপাহসালার আমর ইবনুল আসই নন; সমস্ত মুজাহিদ ব্যবিলন থেকে এস্কান্দারিয়ার দিকে রওনা হতে অধীর ও অধৈর্য হয়ে উঠছিলেন । মুজাহিদদের এই জোশ ও জযবা প্রশংসনীয় ছিল বটে; কিন্তু আমর ইবনুল আস (রাযি.) ছিলেন একজন দূরদর্শী ও সৃক্ষ্দর্শী সমরনায়ক | ব্যবিলন থেকে এস্কান্দারিয়ার উদ্দেশে রওনার দু-তিন দিন আগে সালার যুবাইর ইবনে আওয়াম সিপাহসালারের সামনে বিষয়টি উ্থাপন করলেন । বললেন, আমরা খুবই ভাগ্যবান যে, গোটা বাহিনী এই অথযাত্রার জন্য যারপরনাই ব্যগ্রতা ও ব্যাকুলতার সাথে অপেক্ষমাণ । উত্তরে সিপাহসালার শুধু বললেন, আগামী কাল আমি বাহিনীর উদ্দেশে ভাষণ দেব। তিনি সময়ও বলে দিলেন, যখন বাহিনীকে ঘোড়দৌড়ের মাঠে উপস্থিত রাখতে হবে । পরদিন যথাসময়ে বাহিনী ময়দানে এসে হাজির হলো । আমর ইবনুল আস ঘোড়ায় চড়ে এলেন এবং বাহিনীর সম্দুখে দীড়িয়ে গেলেন । “ইসলামের সৈনিকগণ!'- আমর ইবনুল আস (রাযি.) জলদগন্তীর আওয়াজে বললেন- “শুনে আমি যারপরনাই খুশি হয়েছি যে, তোমরা সম্মুখে অগ্রসহ হতে এবং শক্রর ওপর কার্যকর আঘাত হানতে আমার চেয়েও বেশি উদগ্রীব । এমন জযবা-ই মুজাহিদদের থাকা দরকার । এর জন্য তোমাদের প্রশংসা করার পাশাপাশি আমি আরও একটি কথা বলব । তোমাদের এই উদ্দীপনা এবং পিছুহটা শক্রবানিহীকে ধাওয়া করতে যাওয়ার প্রত্যয় নিঃসন্দেহে প্রশংসার দাবিদার । কিন্তু আমি দেখতে পাচ্ছি, বেশিরভাগ মুজাহিদ আগে বাড়তে শুধু এজন্য ব্যাকুল যে, তারা নিজেদের নিশ্চয়তা দিয়ে রেখেছে, পরাজয় তাদের স্পর্শ করতে পারবে না, বিজয় তাদের অবধারিত | মহান আল্লাহ এ যাবত আমাদের জয়ের মাল্যই পরিয়ে আসছেন । কিন্তু অব্যাহত জয়ের ফলাফল তা-ই হয়, যেটি আমি এখন দেখতে পাচ্ছি । একের-পর-এক এতগুলো বিজয় বিজেতাদের ওপর এমন নেশা ছড়িয়ে দেয় যে, তারা বেপরোয়া ও উদাসীন হয়ে যায় । তারা মনে করে, পলায়নপর শক্রবাহিনী এখন আর কোথাও স্থির হয়ে লড়াই করতে সক্ষম হবে না ।... “অব্যাহত জয়ের নেশার ক্ষতিটা হলো, যদি কোনো রণাঙ্গনে ছোটোখাটো পরাজয়ের সম্মুখিন হতে হয়, তা হলে মনোবল ভেঙে যায়, প্রত্যয় দম ছেড়ে দেয় । মনে রেখো আমার বন্ধরা! জয়ের সঙ্গে পরাজয়ও থাকে, যেকোনা রণাঙ্গনে তা তোমাদের বাটে আসতে পারে । বাস্তবতাকে দৃষ্টির আড়াল হতে দিয়ো না। শক্র যদি পিছপা হতে থাকে, তবুও তাদের দুর্বল মনে করো না । যেকোনো ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।