অনিঃশেষ আলো ৬ ৬৯ লাগাম ধরে তীর সঙ্গে-সঙ্গে হাটছে । আমীরুল মুমিনীনের মুখে বিজয়, আল্লাহর সাহায্য ও আনন্দের লালিমা ফুটে উঠল । নগরীতে প্রবেশ করে তিনি প্রচার করতে-করতে এগিয়ে গেলেন যে, মিশর থেকে বার্তা এসেছে; তোমরা সবাই মসজিদের এসে পড়ো । সেকালে মসজিদ ছিল মুসলমানদের কেন্দ্র । সেখানে লোকদের সমবেত করে ভালো-মন্দ খবরাবর শোনানো হতো, জাতীয় ও রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধান ঠিক করা হতো | রাষ্ট্রীয় পরামর্শসভাও মসজিদেই অনুষ্ঠিত হতো । মসজিদের মিম্বরে দীড়িয়ে আমীরুল মুমিনীন বার্তাটি পড়ে শোনালেন । কিছু কথা দূতের জবানিতে শোনালেন । তারপর তিনি প্রথম কথাটি বললেন, আমর ইবনুল আস-এর সহযোগী বাহিনীর প্রয়োজন খুবই তীব্র এবং খুবই দ্রুত । তিনি আরও জানালেন, ব্যবিলন জয় করা কোনো সহজ কাজ ছিল না। তারপর তিনি ব্যবিলনের গুরুত্ব বর্ণনা করে বললেন, এবার মুজাহিদরা আরও বেশি কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। এস্কান্দারিয়ার জয় তখনই সম্ভব হবে, যদি আমর ইবনুল আস তাৎক্ষণিভাবে সাহায্য পেয়ে যায় । তখনও মুসলমানদের বেতনভোগী সেনাবাহিনী তৈরি হয়নি । মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে একটি বাহিনী প্রস্তুত করে যুদ্ধে যেত । আমীরুল মুমিনীন সহযোগী বাহিনীর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলে একটি বাহিনী তৈরি হতে শুরু করল । মদীনা থেকে দূরে বসবাসকারী লোকদের আমীরুল মুমিনীন আগেই সহযোগী বাহিনীর কথা বলে রেখেছিলেন এবং মানুষ প্রস্তুত হয়েও ছিল । তারা আমীরুল মুমিনীনের আদেশের অপেক্ষায় সময় পার করছিল । আমীরুল মুমিনীন বার্তার উত্তর লেখালেন । তাতে আমর ইবনুল আস (োযি.)কে তিনি এস্কান্দারিয়া অভিমুখে রওনা হওয়ার অনুমতি দিলেন। জরুরি কিছু নির্দেশনাও তিনি দিয়ে থাকবেন । আর নিশ্চয় একথাটিও লিখিয়েছিলেন যে, সহযোগী বাহিনী শিগগিরই পৌছে যাচ্ছে। সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) ব্যবিলন থেকে সেই সময় রওনা হয়েছিলেন, যখন আমীরুল মুমিনীনের বার্তা তার হাতে এসে পৌছেছিল। মিশরের প্রকৃত পরিস্থিতি আমর ইবনুল আস-এরই ভালো জানা ছিল । তিনি চাইলে নিজের মতো করেই রওনা করতে পারতেন । কিন্তু আমীরুল মুমিনীনের অনুমতি ব্যতিরেকে তিনি একপা-ও এগুতে রাজী ছিলেন না। শৃঙ্খলা ও নিয়মনীতি তিনি কঠোরভাবে পালন করে চলতেন । মাথার ওপর একজন নেতা আছেন একথাটি তিনি মুহূর্তের জন্যও ভুলতেন না । সহযোগী বাহিনী ব্যবিলনেই পৌছে গিয়েছিল, নাকি সম্মুখে পথে কোথাও গিয়ে মিলিত হয়েছিল ইতিহাসে ফ$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।