Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ৬৮ সেনাসংখ্যা অপ্রতুল । ইসলামের সৈনিকরা এই বাহিনীর বিপুল ক্ষতিসাধন করেছে বটে; কিন্তু তারপরও তার সংখ্যা মুসলিম বাহিনীর তিন গুণ । ব্যবিলন জয় করে আমর ইবনুল আস (রাধি.) আমীরুল মুমিনীন হযরত ওমর (রাধি.)-এর কাছে বার্তা লিখিয়ে তখনই দূতমারফত পাঠিয়ে দিয়েছিলেন । মিশর আমীরুল মুমিনীনের মস্তিষ্ক ও ম্লায়ুর ওপর সওয়ার হয়ে থাকত । তার অনুভূতি ছিল, আমর ইবনুল আস-এর সাথে যে-বাহিনীটি আছে, প্রয়োজনের তুলনায় তা একেবারেই অকিঞ্চিৎকর । আবার প্রতিটি লড়াইয়ে সংখ্যাটা কমেও যাচ্ছে। আমীরুল মুমিনীন নিজেকে এই আত্মপ্রবঞ্নায় লিপ্ত রাখেননি যে, মুজাহিদরা তাকবিরধবনি উচ্চকিত করবে আর অমনি শক্ররা পালিয়ে যাবে । তিনি ভাষণ- বন্তৃতায় বলে বেড়াতেন, তোমরা তা-ই পাবে, যার তোমরা চেষ্টা করবে। একদিকে মুজাহিদগণ জীবনের বাজি লাগাচ্ছিলেন, অপরদিকে আমীরুল মুমিনীন আরেকটি সহযোগী বাহিনী গঠনের কাজ চালিয়ে যাচ্ছিলেন । আমীরুল মুমিনীনের উদ্বেগ ও' উৎকণ্ঠার অবস্থা ছিল, প্রতিটি মুহূর্ত তিনি দূতের অপেক্ষায় প্রহর গুণছিলেন । কিছুদিন কেটে গেলে তিনি নগরী থেকে বের হয়ে সেই রাস্তাটায় চলে যেতেন, যেপথে দূতরা আসত । প্রথম বার্তাটি তিনি পেয়ে গিয়েছিলেন যে, মুজাহিদরা এমন একটি নগরী অবরোধ করে রেখেছে, যার প্রতিরক্ষা নিঃসন্দেহে অজেয় এবং যার ভেতরে বিপুলসংখ্যক সৈন্যের উপস্থিতি রয়েছে । একদিন তিনি বাইরে বেরিয়ে এলেন । সেদিন তিনি এতই উদ্বিগ্ন ছিলেন যে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে তার কষ্ট হচ্ছিল । নিজের ভেতর থেকে তিনি এমন একটি সংকেত পাচ্ছিলেন, যেন দূত আজ আসবেই । হাটতে-হাটতে আমীরুল মুমিনীন অনেকখানি পথ সামনে চলে গেলেন । সহসা দূর দিগন্তে আবছামতো ধূলি উড়ছে বলে চোখে পড়ল, যেন কোনো অশ্বারোহী কিংবা উদ্্রারোহী আসছে । আমীরুল মুমিনীন তার হাটার গতি বাড়িয়ে দিলেন । কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন, সেই ধূলি-বালির মধ্যে জড়িয়ে এক অশ্বারোহী ছুটে আসছে । আমীরুল মুমিনীন আরও দ্রুত পা ফেলতে লাগলেন । একমসয় আরোহী কাছে চলে এল এবং আমীরুল মুমিনীনকে দেখে ঘোড়ার লাগাম এত জোরে টেনে ধরল যে, ঘোড়ার চারটা পা হঠাৎ থমকে দীড়াল ৷ অশ্বারোহী আমীরুল মুমিনীন হযরত ওমর (রাষি.)-এর সম্মুখে দীড়িয়ে গেল । “আমীরুল মুমিনীন।'_ অশ্বারোহী ঘোড়ার পিঠ থেকে নেমে বলল- “ব্যবিলনের সুখবর নিন । আমি সিপাহসালার আমর ইবনে আস-এর বার্তা নিয়ে এসেছি । আমীরুল মুমিনীন হাতদুটো ওপরে তুললেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ! আমি তোমার কৃতজ্ঞতা আদায় করছি । তারপর তিনি দূতের হাত থেকে বার্তাটি নিলেন এবং পড়তে-পড়তে ফিরে চললেন । দূত ঘোড়ার দ$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।