অনিঃশেষ আলো ৫ ৬৭ ইতিহাস বিস্ময়ে হতবাক যে, এত অল্পসংখ্যক মুসলিম সৈনিক এমন বিশাল একটা সামরিক শক্তিকে এরূপ শোচনীয় অবস্থায় কীভাবে পৌছিয়ে দিল! এ প্রশ্নের উত্তর লেখা আছে কুরআনে । সূরা আ'রাফে মহান আল্লাহ বলেন, প্রত্যেক জাতির জন্য অবকাশের একটা সময় নির্ধারিত আছে । যখন কোনো জাতির সেই সময়টি শেষ হয়ে যায়, তখন তার পতন ও ধ্বংসে একটা নিঃশ্বাসও দেরি হয় না। হে আদমের সস্তানেরা! তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রাসূল এসেছে এবং তোমাদের সে আমার বাণী শুনিয়েছে । মনে রেখো, যে আমার সেই বাণীগুলো অমান্য করা থেকে নিজেকে রক্ষা করে চলবে এবং নিজেকে সংশোধন করবে, তার না কোনো ভয় থাকবে, না কোনো ভাবনা । পক্ষান্তরে যদি তোমরা আমাকে অমান্য কর, নিজেদের সংশোধন না কর, তবে তোমাদের স্থলে আমি এমন একটি জাতি নিয়ে আসব, যারা তোমাদের মতো হবে না। এ হলো প্রকৃত উত্তর যে, হেরাক্ল ও তার এত সুবিশাল সাম্রাজ্যকে এমন শিক্ষামূলক পতনের শিকার কেন হতে হলো । হেরাক্ল তো তার নিজেরই পবিত্র গ্রন্থের অবাধ্যতা করেছিল এবং নিজের মনগড়া একটা খ্রিস্টবাদ বাজারজাত করেছিল । তখন সেই উত্তর জাতিটি মুসলমানই ছিল, যারা আল্লাহর সন্তুষ্টির নিমিত্ত আপন ভিটেমাটি থেকে সুদূরে জিহাদের মাঠে জীবন কুরবান করছিলেন । তীরা যে- জনপদটি-ই পদানত করতেন, সেখানেই বিপুল ধনভাণ্ডার ও একজন অপেক্ষা অপরজন অধিক রূপসি নারী পেয়ে যেতেন । কিন্তু আল্লাহর এই সাচ্চা বান্দাগুলো না সম্পদের প্রতি চোখ তুলে তাকাতেন, না কোনো নারীর প্রতি দৃষ্টিপাত করতেন । যেখানেই যেতেন সেখানেই ঘোষণ দিতেন, আমরা তোমাদের ইজ্জত, আবরু ও জীবনের হেফাযতের দায়িত্ব গ্রহণ করব । নিজেদের এই প্রতিশ্রুতি তারা অক্ষরে-অক্ষরে পালন করতেন । এভাবে তারা আল্লাহর এক-একটি অবাধ্য জাতির ওপর জয় অর্জন করে চলছিলেন । এবার আমি কাহিনিটা কয়েক মাস পেছনে ৬৪১ সালের মে মাসের দিনগুলোতে নিয়ে যাচ্ছি। সে-সময় সিপাহসালার আমর ইবনুল আস (োযি.) ব্যবিলন থেকে বাহিনী নিয়ে এস্কান্দারিয়ার দিকে রওনা হয়েছিলেন । সেই দিনগুলোতেই কুস্তস্তিন রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন, বাজিস্তিয়ার রাজমহলে প্রাসাদ-বড়যন্ত্র তুঙ্গে উঠে গিয়েছিল এবং বিভেদ সেনাবাহিনী পর্যস্ত ছড়িয়ে গিয়েছিল । বাজিত্তিয়ার রাজপ্রাসাদে কীসব ঘটনা ঘটছে এবং এখনও অবধি সহযোগী বাহিনী আসবার কোনো সম্ভাবনা তৈরি হয়নি আমর ইবনুল আস গোয়েন্দামারফত এসব তথ্য জানতে পেরেছিলেন । কিন্তু তার অর্থ এই ছিল না যে, মিশরে রোমান বাহিনীর ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।