অনিঃশেষ আলো ৪ ৬৬ কায়রাস সবার ওপর জোর দিচ্ছিলেন, সিংহাসনের উত্তরাধিকারের বিরোধটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলা দরকার । কায়রাস একথাও বললেন, মরতিনার ব্যাপারে এ-আত্মপ্রবঞ্চনায় লিপ্ত না হওয়া উচিত যে, ভয় পেয়ে তিনি গুটিয়ে গেছেন । গোপন যড়যন্ত্রের মাধ্যমে যেকোনো সময় তিনি নতুন একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলতে পারেন । কায়রাস পরামর্শ দিলেন, মরতিনার ছেলে হারকলিউনাস আর কনস্তানিস দুজনকেই সিংহাসনে বসিয়ে দিন । মানে, দুজন যৌথভাবে শাসন চালাবে । তারা বেশ কিছু সময় ধরে আলোচনা-পর্যালোচনা ও মতবিনিময় করল । অবশেষে সিদ্ধান্ত হলো, দুজনই শাসন চালাবে; তবে কোনো ক্ষেত্রে যদি দুজন একমত না হতে পারে, তা হলে সেক্ষেত্রে কনস্তানিসের মতামত অগ্রাধিকার পাবে । এ সিদ্ধান্তে সবাই একমত হয়ে গেল এবং যথারীতি রাজাদেশ জারি করে দেওয়া হলো । সংবাদটা প্রতিজন নাগরিক ও সৈনিকের কানে পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, যাতে সবাই জানতে পারে, মরতিনা সম্ত্রান্জী হচ্ছেন না । এই সিদ্ধান্ত আশানুরূপ ভালো ফল দিল । বাজিস্তিয়ার আকাশ থেকে বিদ্রোহের ঘনঘটা কেটে গেল । এবার সহযোগী বাহিনী নিজেরাই তাড়া দিতে লাগল, মিশর কবে যাব? আরেকটি সিদ্ধান্ত হলো, সহযোগী বাহিনী কায়রাস নিজে নিয়ে যাবেন । সেনাপতি তো আছেই; মূল নেতৃত্ব কায়রাসের ওপর অর্পণ করা হলো । ইতিহাসে এই বাহিনীর সঠিক সংখ্যা লেখা হয়নি । এঁতিহাসিকরা শুধু লিখেছেন, কায়রাস বিপুলসংখ্যক সৈন্যের একটি বাহিনী নিয়ে মিশরের উদ্দেশে রওনা হয়ে যান। সৈন্যদের ছাড়াও কায়রাস সঙ্গে করে একদল ধর্মযাজক ও ধর্মপ্রচারক নিয়ে গিয়েছিলেন, যাদের সংখ্যা ছিল কয়েকশো | মিশর গিয়ে কায়রাসকে দুটি ময়দানে লড়তে হবে । একটি যুদ্ধের ময়দান, একটি ধর্মের ময়দান । এই বাহিনী ৬৪১ খরস্টাব্দের আগস্টের শেষের দিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাজিস্তিয়া থেকে রওনা হয়েছিল । চা এসব কী ছিল? মুসলমানরা কি জাদু করেছিল, যার ফলে সম্রাট হেরাক্ল-এর পরিবারে এত জঘন্য একটা ঘটনা গেল? স্বয়ং তাকে ও তার সেনানায়ক পুত্রকে তাদেরই রাজচিকিতক বিষ খাইয়ে মেরে ফেলল আর পেছনে সিংহাসনের উত্তরাধিকারের এমন একটা বিবাদ দীড়িয়ে গিয়ে পরিবারের সদস্যগণ একজন অপরজনের শক্র হয়ে গেল? তাদের চোখগুলো মিশর থেকে সরে গেল, যেখানে মুসলমানরা তাদের বিরুদ্ধে একের-পর-এক বিজয় অর্জন করে চলছিল? ফড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।