অনিঃশেষ আলো $ ৬৫ সমর্থকদের একজন, তা হলে আমার বেঁচে থাকা সম্ভব হবে না । আমি সহযোগী বাহিনী নিয়ে মিশর যাওয়ার এবং মুসলমানদের ওখান থেকে তাড়ানোর চেষ্টায় আছি। তোমার ও তোমার পুত্রের নিরাপত্তার জন্য মিশরকে পুনর্বার দখলে আনা একান্ত আবশ্যক ৷ এখানে যেকোনো মুহূর্তে তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘটে যেতে পারে । আমি যদি মিশর ফিরিয়ে নিতে পারি, তা হলে তুমি ও তোমার পুত্র ওখানে আশ্রয় পেয়ে যাবে আর আমরা দুজনে মিলে ওখানে স্বাধীনতা ঘোষণা করে দেব । মিশরে আমার আরেকটি মিশন হবে কিবতি খ্রিস্টানদের মন থেকে আমার ও রাজপরিবারের শত্রুতা দূর করা । আমাদের উভয়ের জন্য এটিও অতিশয় গুরুতুপূর্ণ একটি কাজ বটে ।' “মনে রেখো কায়রাস!'- মরতিনা বললেন- “আমি নিজে সিংহাসন থেকে হাত গুটিয়ে নিচ্ছি। কিন্তু যেকোনো মূল্যেই হোক আমার ছেলেটাকে সিংহাসনের উত্তরাধিকার বানিয়ে দাও । তোমার পায়ের ওপর আমি সম্পদের স্তৃপ জমিয়ে তুলব । যদি কনস্তানিসকে সিংহাসনে বসানো হয়, তা হলে তোমাকে বলে রাখছি কায়রাস! ওকেও আমি হত্যা করিয়ে ফেলব । তুমি তো জান আমি কী করতে পারি আর কোন পর্যস্ত পৌছে যেতে পারি । “আত্মনিয়ন্ত্রণ বজায় রাখো মরতিনা!'- কায়রাস বললেন- “এমনভাবে চুপসে যাও, যেন তুমি মরে গেছ । আমি হারকলিউনাসকে সিংহাসনে বসিয়ে দেব । কিন্তু কনস্তানিসকেও খুশি রাখতে হবে । ব্যাপারটা পুরোপুরি আমার ওপর ছেড়ে দাও আর এ মুহূর্তে আমাকে এই বিদ্বোহমূলক পরিস্থিতিটা সামাল দেওয়ার সুযোগ দাও ।' ইতিহাসে আছে, এই ডামাডোল ও অস্থিরতার মধ্য দিয়ে কয়েকটা মাস কেটে গেছে। প্রতিটি মুহূর্তেই আশঙ্কা ছিল, এক্ষণেই বিদ্রোহ ঘটে গেল বুঝি । অবশ্য দ্রোহের. আগুন জলে ওঠেনি সে ছিল একটি ঘটনাচক্র । অবশেষে কায়রাস বাহিনীর সেনাপতি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমবেত করে বললেন, বাজিস্তিয়ার এই পরিস্থিতি মিশরে মুসলমানদের আরও অঞ্চল জয় করার সুযোগ করে দিচ্ছে। “এই কলহটা রাজপরিবারের'- কায়রাস বললেন- “কিন্তু সাজাটা ভোগ করতে হবে আমাদের সকলের । আমাদের প্রত্যেকের স্বীকার করে নেওয়া দরকার, মুসলমানদের মোকাবেলার জন্য মিশরে যে-বাহিনীটি আছে, তারা অকর্মা হয়ে গেছে । তাদের ওপর মুসলমানদের ভীতি ও-আতঙ্ক ছড়িয়ে গেছে । অতিসত্ব্র যদি সহযোগী বাহিনী না যায়, তা হলে মুসলমানরা এস্কান্দারিয়া পর্যস্ত পৌছে যাবে । তারপর বোধহয় আমরা মিশরের মাটিতে আর পা রাখতে পারব না । অনিঃশেঘ আলো-৪/৫ পু ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।