অনিঃশেষ আলো $ ৬৪ সহযোগী বাহিনীর ইউনিটগুলো আলাদ করে ফেলা হয়েছিল এবং রওনার জন্য তারা অপেক্ষমাণ ছিল। কিন্তু হেরাক্ল-এর মৃত্যু, তারপর সিংহাসনের উত্তরাধিকারসংক্রান্ত বিরোধ এবং সর্বশেষ কুস্তস্তিনের রোগাক্রান্ত হওয়া ও মৃত্যুবরণ- এসব কারণে বাহিনী পাঠানো আর সম্ভব হয়নি । এখন সেই বাহিনীতে এমন একটা ঢেউ খেলে গেল যে, তার অফিসাররা বলতে শুরু করল, আমরা মরতিনার আদেশে যাব না । কনস্তানিসকে আমরা সিংহাসনে দেখতে চাই । কুস্তস্তিনকে পরদিনই সমাধিস্থ করা হলো । কিন্ত্বী সিংহাসনের উত্তরাধিকার-সমস্যার কোনো সমাধান হলো না। মরতিনার সমর্থকরা তার সঙ্গ ত্যাগ করেছে। বিরুদ্ধবাদীরা বাহিনীকে তার বিপক্ষে এমনভাবে ক্ষেপিয়ে তুলেছে যে, বিদ্রোহের লক্ষণ চোখে পড়তে শুরু করল । সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটতে পারে এমন পরিস্থিতির উত্তব রোমের ইতিহাসে এটি-ই প্রথম ঘটনা । এর আগে এমন অস্থিতিশীল পরিস্থিতি কখনও তৈরি হয়নি । নিজের ইচ্ছেমাফিক কিছু একটা করে বসবে, স্মাটের আদেশ-নিষেধ অগ্রাহ্য করবে রাজা-বাদশাদের সেনাবাহিনীতে এমন দুঃসাহস কারুর ছিল না । কুস্তস্তিন ও মরতিনার সমর্থকদের মাঝে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে এমন একটা শঙ্কা বাজিস্তিয়ায় আগে থেকেই বিরাজ করছিল । কিন্ত এখন আশঙ্কা দেখা দিল বিদ্রোহের । বাহিনী ঘোর আপত্তির চোখে দেখছিল, কুস্তস্তিন সমাধিস্থ হওয়ার এত দিন পরও কনস্তানিসকে সিংহাসনে বসানো হয়নি । 0১0 মরতিনা দমে যাওয়ার পাত্রী নন । খুবই সুদর্শন একটা নাগিনি তিনি ৷ সিংহাসনের উত্তরাধিকারের দাবি কোনোমূল্যেই তিনি ছাড়তে নারাজ । নিজে না হয় সম্রাজ্জী হলেন না; অন্তত পুত্র হারকলিউনাসকে সিংহাসনে না বসিয়ে ছাড়ছেন না । গোপন তৎপরতার মাধ্যমে নতুন করে দু-একজন সেনাপতিকে তিনি কেনার চেষ্টা শুরু করে দিয়েছেন। কায়রাস ইচ্ছে করেই বেশ কদিন মরতিনার সাথে দেখা করেননি । তিনি তো মরতিনার সবচেয়ে বড়ো সমর্থক ছিলেন । কিন্তু যখন শুনলেন, মরতিনা গোপন তৎপরতা শুরু করে দিয়েছেন, তখন একদিন তার কাছে চলে গেলেন । “তুমিও আমার শত্রুর দলে যোগ দিলে নাকি কায়রাস!'- মরতিনা বললেন- “আশা করি, ভূলে যাওনি, তোমাকে আমি কত উচু মর্যাদায় পৌছিয়ে দিয়েছি ৷ “এই সংশয় মন থেকে বের করে দাও মরতিনা!'- কায়রাস বললেন- “বাইরের পরিস্থিতিটা বুঝবার চেষ্টা করো । এখানেও কিবতি খ্রিস্টান ও তাদের দোসররা বিদ্যমান । তারা সেই হত্যা-লুষগ্ঠনের কথা ভুলে যায়নি, যেগুলো সম্রাট হেরাক্ল আমার ছ্বারা করিয়েছিলেন । তাদের কেউ যদি ঘুণাক্ষরেও টের পায়, আমি তোমার দড্৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।