Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬৩ যেসক অফিসার-কর্মকর্তা তার জন্য জীবন দিতেও কুষ্ঠিত ছিল না, তারা তার সঙ্গ ত্যাগ করেছে; একজনও তার পক্ষে একটি শব্দও উচ্চারণ করছে না। মিশরে একটা দুর্গঘেরা নগরী ছিল নাকিউস। সেই নগরীতে বিখ্যাত এক এতিহাসিক জন্ম নিয়েছিলেন হান্না । তিনি বেশিরভাগ ঘটনা-ই পূর্ণ বিবরণসহ লিপিবদ্ধ করেছেন । অন্যান্য এতিহাসিকরা তাকে বরাত হিসেবে ব্যবহার করেন। তিনি লিখেছেন, মরতিনাকে শাস্তি দেওয়া হলো । সেই আদালতে যারা উপস্থিত ছিলেন, তারা সিদ্ধান্ত দিলেন, মরতিনা স্ম্রাজ্জী হতে পারবেন না। আপনি সিংহাসনের চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলুন । হান্না নাকিউসির লিপি অনুসারে মরতিনা তখন কোনো উচ্চবাচ্চ করেননি । কিন্ত তিনি চুপ থাকার মতো নারী ছিলেন না। তার বেশিরভাগ কর্মকাণ্ড ও তৎপরতা ছিল গুপ্ত ও রহস্যময় । এ ঘটনাগুলো যদি বাহিনীর সেনাপতি ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ থাকত, তা হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব ছিল । কিন্তু কুস্তস্তিনের মৃত্যুর কারণে ব্যাপারগুলো জনসাধারণ থেকে লুকোনো সম্ভব হয়নি । ডাক্তারকে যে-নিষ্ঠুর পন্থায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তা প্রাসাদের অভ্যস্ত রে কিংবা দূর কোনো অরণ্যে কার্যকর করা হয়নি । তার নির্মম হত্যাযজ্ঞের লোমহর্ষক দৃশ্য কয়েকজন আমজনতাও প্রত্যক্ষ করেছিল । ব্যাপারটা অল্প সময়ের মধ্যেই দাবানলের মতো শহরময় ছড়িয়ে পড়েছিল এবং নাগরিকদের থেকে সৈনিকদের কানে পৌছে গিয়েছিল । জনসাধারণ ও সৈন্যরা যখন শুনল, সম্রাট হেরাক্ল ও তার পুত্র কুস্তত্তিনকে রানি মরতিনা ডাক্তারের মাধ্যমে বিষ খাইয়ে হত্যা করিয়েছেন, তখন তারা মরতিনার বিরুদ্ধে জলে উঠল । সাধারণ সিপাইদের অত বিবেক-বুদ্ধি থাকে না যে, তারা ঘটনার গভীরে প্রবেশ করে তার প্রেক্ষাপট বুঝবে | ফলে! সেনাপতির নিচের স্তরের অফিসাররা মরতিনার বিরুদ্ধে আপাদমস্তক প্রতিবাদ হয়ে উঠল । তারা বলতে শুরু করল, রাজপরিবারের সদস্যরা যদি সিংহাসনের জন্য এভাবে একজন অপরজনকে খুন করাতে শুরু করে, তা হলে সাম্রাজ্যের অবস্থা কী দীড়াবে? এই অফিসাররা মিশরও যদি হাতছাড়া হয়ে যায়, তা হলে রোমসাম্রাজ্যের সেই পরিণতি ঘটবে, যেমন ঘটিয়েছিল মুসলমানরা ইরানের । কোনো-কোনো এঁতিহাসিক লিখেছেন, মরতিনাবিরোধী এই ক্ষোভ-ঘৃণার প্রপাগাপ্তা কুস্তুস্তিনের সমর্থক অফিসাররা ছড়িয়েছিল । এরা চাচ্ছিল, সহযোগী বাহিনী মিশর যাক এবং মুসলমানদের হাত থেকে মিশরের অধিকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধার করুক । কিন্তু মরতিনাবিরোধী প্রচারণার ফলে বাহিনী যেভাবে ফুঁসে উঠেছিল, তারই ফলে সহযোগী বাহিনীর মিশর যাওয়ার পরিবেশ নষ্ট হয়ে গেল। দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।