অনিঃশেষ আলো $ ৬২ গোটা হাউজ এখন কনস্তানিসের পক্ষে ৷ ডাক্তারের মর্মবিদারী চিৎকার শোনা গেল । দর্শকদের ওপর পিনপতন নীরবতা ছেয়ে গেল। কনস্তানিস অশ্বারোহীদের সংকেত দিল ৷ আরোহীরা ঘোড়াদুটোকে পরস্পর বিপরীত দুদিকে হীকিয়ে দিল । ডাক্তারের বাহু ও পায়ে টান পড়ল । মুহূর্তমধ্যে তার বাহুদুটো কাধ থেকে আলাদা হয়ে গেল। তারপর পাদুটো এমনভাবে ছিন্ন হয়ে গেল যে, তার পেটেরও একাংশ দুভাগে বিভক্ত হয়ে গেল । ডাক্তার উভয় বাহু পা ঘোড়ার সঙ্গেই চলে গেল | পেছনে ধড়ের ওপরের অংশটুকু রয়ে গেল। ঘোড়াদুটো কিছুদূর গিয়ে পেছনে মোড় নিল এবং আগের জায়গায় এসে দীড়িয়ে গেল । কনস্তানিসের আদেশে অশ্বারোহীরা ঘোড়া থেকে রশিগুলো খুলে দিল । তারপর ডাক্তারের পাদুটো ধড়ের পাশে রেখে দিল । বাহুদুটো ধড়ের ওপরে রাখল । ডাক্তারের খেলা সাঙ্গ হয়ে গেল । কনস্তানিস এক ভূত্যকে বলল, যা; কয়েকটা শিকারী কুকুর নিয়ে আয় । খানিক পরই পনেরো-বিশটা কুকুর এসে পড়ল । কনস্তানিসের আদেশে কুকুরগুলোকে ডাক্তারের ছিন্নভিনন মরদেহটার ওপর ছেড়ে দেওয়া হলো । দেখতে-না-দেখতে কুকুরগুলো ডাক্তারের শরীরের সবগুলো গোশত খেয়ে ফেলল । পেছনে রয়ে গেল শুধু কতগুলো হাড় । ভূত্যরা হাড়গুলো কুড়িয়ে নিয়ে কোথাও ফেলে দিল । বসন কুস্তস্তিনের অসাড় দেহটা প্রাসাদের অভ্যন্তরে একটা কক্ষে পড়ে আছে। প্রাসাদের বাইরে একধরনের গণ-আদালত বসেছে, যেখানে হেরাক্ল ও কুস্তস্তিনের ঘাতক ডাক্তারকে এমন সাজা দেওয়া হলো যে, তার নাম-চিহৃই মুছে ফেলা হলো । মরতিনাকে এরূপ শাস্তি দেওয়া যায় না। কারণ, তিনি রাজার স্ত্রী; মানে রানি। রাজপরিবারের সকল অপরাধ তো এমনিতেই মাফ । সম্রাট হেরাক্ল মিশরে তার প্রজাদের নির্মমভাবে হত্যা করিয়েছিলেন । কিন্তু এখানে ঘটনা খানিক ভিন্নরকম ঘটে গেছে । মরতিনা যদি প্রজাদের হাজারো মানুষকেও হত্যা করাতেন, তার জন্য তাকে জবাবদিহি করতে হতো না । কিন্তু তিনি রাজাকে এবং রাজার পুত্রকে হত্যা করিয়েছেন! গণ-আদালতে সেনাবাহিনী ও প্রশাসনের যেসব কর্মকর্তারা উপস্থিত ছিলেন, মরতিনার এই অপরাধ এড়িয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হলো না। মরতিনা বড়োই নির্লজ্জ প্রকৃতির নারী ছিলেন। এত কিছুর পর এখনও বলছেন, আমি ষড়যন্ত্রের শিকার; ডাক্তারকে ভয় দেখিয়ে এই জবানবন্দি আদায় করা হয়েছে । এই মুহূর্তে তার মনে সবচেয়ে বড়ো ব্যথাটা হলো, সেনাবাহিনী ও প্রশাসনের ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।