অনিঃশেষ আলো $ ৬১ “এই পাপ আমার দ্বারা মরতিনা করিয়েছেন'- ডাক্তার পুনরায় বলতে শুরু করলেন- “এ-ও সত্য যে, তিনি আমার কাছে হেরেমের এ-মেয়েগুলোকে পুরস্কারস্বরূপ পাঠাতেন । আমাকে তিনি সোনার টুকরাও দিতেন, যেগুলো আমার ঘরে রাখা আছে। মরতিনা হয় নিজে স্ম্রাজ্জী হতে চাচ্ছিলেন কিংবা নিজের পুত্রকে সিংহাসনে বসাতে চেষ্টা করছিলেন । তার মন ও মস্তিষ্কে সিংহাসন আর রাজমুকুট সওয়ার হয়ে ছিল যে, একজন সাধারণ নারীর মতো তিনি নিজেকে আমার কাছে সমর্পণ করে দিতেন আর আমি তার দেহ দ্বারা পুরোপুরি স্বাদ উপভোগ করতাম | আমি তাকে রক্ষিতার মতো ব্যবহার করতাম ।" মরতিনা আবারও উঠে দীড়িয়ে হইচই জুড়ে দিলেন। সেইসঙ্গে তার পুত্র হারকলিউনাসও দীড়িয়ে গেল এবং তরবারি বের করে হুঙ্কার ছাড়তে শুরু করল, মায়ের বিরুদ্ধে এমন হীন অপবাদ আমি সহ্য করব না । সে ডাক্তারের বিরুদ্ধে তেড়ে গেল । কনস্তানিস তার ও ডাক্তারের মাঝখানে এসে দীড়াল। প্রশাসনের তিন-চারজন কর্মকর্তাও তৎপর হয়ে উঠলেন । তারা ছুটে গিয়ে হারকলিউনাসকে ধরে ফেললেন এবং পেছনে সরিয়ে নিলেন । ডাক্তারের যা বলবার ছিল বলা হয়ে গেছে । কনস্তানিস ডাক্তারের পাশে দীড়িয়ে হাত উচু করল, যার অর্থ হলো, আমি কিছু বলতে চাই; আপনারা সবাই চুপ হয়ে যান । সবাই ধীরে-ধীরে নীরব হয়ে গেল । “আর কোনো সংশয় অবশিষ্ট আছে কি যে, ডাক্তার আমার দাদা ও পিতার হস্ত 1রক?'- কনস্তানিস জানতে চাইল এবং বলল- “আমার প্রশ্নের উত্তর দিন ।' “না, কোনো সন্দেহ বাকি নেই'- একসঙ্গে অনেকগুলো আওয়াজ উঠল- “ডাক্তার খুনী তাতে কোনোই সন্দেহ নেই ।" “আমার কি এই অধিকার নেই যে, আমি জীবনের বদলায় জীবন নেব? হত্যার প্রতিশোধে হত্যা করব?' কনস্তানিস সমর্থন চাইল । তার সমর্থনে অনেকগুলো আওয়াজ উঠল । “ডাক্তার ঘাতক'- কনস্তানিস বলল- “যদিও ঘাতক সে একা নয় এবং সে আসল হস্তারক নয় । অন্যের প্ররোচনায় পড়ে সে এই অপরাধটা করেছে । কিন্ত সে তো প্রস্তাব প্রত্যাখ্যান করে সম্রাট হেরাক্লকে বলে দিতে পারত, আপনি ওই মহিলা থেকে নিজেকে রক্ষা করুন। তা হলে স্ম্রাট মরতিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন এবং নিজে সতর্ক হয়ে যেতেন । আর তা-ই যদি হতো, তা হলে এখন আমাদের আপসে লড়তে হতো না । কী বলেন, আমি কি ঠিক বলিনি? কনস্তানিসে সমর্থনে সমাবেশ থেকে শোর উঠল । “ঘাতকের জীবন ক্ষমা করা যায় না? কনস্তানিস শান্ত গলায় বলল । ফড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।