Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৬০ ডাক্তার উভয় ঘোড়ার মধ্যখানে বাধা অবস্থায় দণ্ডায়মান । দুটা ঘোড়া যখন এভাবে দৌড় দেবে যে, একটার গতি পূর্ব দিকে আর অপরটার পশ্চিম দিকে, তখন ঘোড়ার সঙ্গে বাধা তার বাহু ও পা দেহ থেকে ছিন্ন হয়ে যাবে । এমনও হতে পারে, যখন তার একটা পা ডান দিকে, একটা বা দিকে টান খাবে, তখন দেহটা দুভাগে বিভক্ত হয়ে যাবে । ব্যাপারটা ডাক্তার নিজেও বুঝতে পারছেন । খুবই শোচনীয় ও দুঃসহ মৃত্যু মরতে হবে'- কনস্তানিস ডাক্তারকে উদ্দেশ করে বলল- “সত্য বলো আর সাধের জীবনটা বাচিয়ে নাও। মরতিনা সমত্াঙ্জী নয়; তোমার সে কোনোই ক্ষতি করতে পারবে না । ভেবে দেখো । তোমার জীবন এখন আমার একটা ইঙ্গিতেই সাঙ্গ হয়ে যাবে । ডাক্তারের চোখদুটো বন্ধ হয়ে গেল । তিনি আকাশের দিকে তাকালেন । তারপর ডানে একটা ঘোড়ার পানে আর বায়ে অপর ঘোড়াটার পানে চোখ বোলালেন। বোধহয় নিজের অনির্বচনীয় করুণ পরিণতির বিষয়টা একবার অনুমান করে নিলেন । তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললেন । “আমার বিরুদ্ধে আরোপিত এই অভিযোগ সত্য'- ডাক্তার উচ্চ আওয়াজে বললেন- “সম্রাট হেরকাল-এর ওষুধের সাথে আমি এমন বিষ প্রয়োগ করতাম, যেটি ধীরে-ধীরে ক্রিয়া করে একজন মানুষকে নিঃশেষ করে দেয় । তারপর কুস্তস্তি নের চিকিৎসার সময় একইভাবে তাকেও বিষ প্রয়োগ করি । আমার এই সহকর্মী ডাক্তার যখন চিকিৎসার দায়িত্ব হাতে নেন, ততক্ষণে বিষ তার কাজ করে ফেলেছে । তখন কুস্তস্তিনকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার কোনো উপায় ছিল না। কিন্তু তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শক্রতা ছিল না। তাদের আমি নিমকখোর ছিলাম । এই পাপ আমার ছ্বারা মরতিনা করিয়েছেন 1..." “এ মৃত্যুর ভয়ে মিথ্যা বলছে'- মরতিনা দাড়িয়ে চিৎকার জুড়ে দিলেন- “এ আমার বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র | কনস্তানিস চায় না আমি সম্রাজ্জী হই ।" মরতিনার বক্তব্য শেষ না হতেই হট্টগোল শুরু হয়ে গেল। সবাই মরতিনার বিরুদ্ধে কিছু-না-কিছু বলছে । তার সমর্থক সেনাপতি ও প্রশাসনিক কর্মকর্তারা পর্যন্ত তাকে বকতে শুরু করল । ও “ডাক্তারের বক্তব্য এখনও শেষ হয়নি'- একজন দীড়িয়ে চেচিয়ে বলল- “মরতিনার এখনই কথা বলার কোনো অধিকার নেই ।' মরতিনা আসামি- রানি নয় । মরতিনা তখনও প্রতিবাদী কণ্ঠে কিছু-না-কিছু বলে যাচ্ছিলেন । কিন্তু তার কথা কেউ শুনছিল না । অবশেষে তাকে থামিয়ে দেওয়া হলো এবং ডাক্তারকে বলা হলো, তোমার বক্তব্য শেষ করো । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।