অনিঃশেষ আলো $ ৫৯ একজনও আমার অভিযোগ স্বীকার করছেন না । স্বীকার করবেনও না। কিন্ত্ত আমি নিশ্চিত, আমার দাদা ও পিতাকে মরতিনা এই ডাক্তার দ্বারা বিষ প্রয়োগ করিয়ে হত্যা করেছেন। এবার আমি আপনাদের সবার কাছে অধিকার চাইব, বিষয়টি স্পষ্ট করতে আমি যা-কিছু করব, কেউ তাতে বাধা দেবেন না। দৃঢ় বিশ্বাস না হোক; সবার মনে একটা জোরালে সংশয় দানা বেঁধেছে যে, কনস্ত নিসের অভিযোগ অযূলক নয় । এর মাঝে বাস্তবতা কিছু-না-কিছু অবশ্যই আছে। ফলে কেউ কোনো কথা বললেন না । এমনকি মরতিনার সমর্থকরাও মুখে কুলুপ এঁটে রইলেন। কনস্তানিস এক ভ্ত্যকে ডেকে বলল, রাজরক্ষীবাহিনীর দুজন অশ্বারোহীকে নিয়ে আসো । সাথে করে প্রস্তুত অবস্থায় দুটা ঘোড়াও আনতে বোলো । আর লম্বা-লম্বা চারটা শক্ত রশিও নিয়ে আসে যেন । নং সত সর অল্পক্ষণ পরই দুজন অশ্বারোহী দুটা ঘোড়া নিয়ে এসে হাজির হলো । কনস্তানিস ঘোড়াদুটোকে এমনভাবে দীড় করাল যে, একটার মুখ যদি পূর্ব দিকে থাকে, তা হলে অপরটাকে তার পেছনে এমনভাবে রাখল, যেন তার মুখ পশ্চিম দিকে হয় । উভয় ঘোড়ার মধ্যখানে আট-দশ পায়ের ব্যবধান রাখা হলো । কনস্তানিস একটা ঘোড়ার জিনের সাথে দুটা রশির মাথা শক্তভাবে বেঁধে দিল । আরও দুটা রশি একইভাবে অপর ঘোড়ার জিনের সাথে বাধল | রশিগুলোর অপর মাথা উভয় ঘোড়ার মধ্যখানে ফেলে রাখল । কনস্তানিস সামনে এগিয়ে গেল এবং হেরাক্ল-এর চিকিত্সক ডাক্তারের একটা বাহু ধরে ফেলল । ডাক্তার বোধহয় বুঝে ফেলেছে, তার সঙ্গে কীরূপ আচরণ হতে যাচ্ছে । তিনি নিজের বাহুটা ছাড়াবার চেষ্টা শুরু করলেন । কিন্তু কনস্তানিস তাকে সজোরে হ্যাচকা টান মারল এবং টেনে ঘোড়াদুটোর মাঝখানে নিয়ে এল | তারপর নিজহাতে এক ঘোড়ার একটা রশির অপর মাথা ডাক্তারের এক কবজিতে, আরেক রশির এক মাথা তার এক পায়ের গোড়ালির সাথে শক্তভাবে বেধে দিল। অনুরূপভাবে অপর ঘোড়ার সাথে বাধা রশিগুলোর একটার অবশিষ্ট মাথা ডাক্তারের কবজির সাথে আর অপর রশির বাকি মাথা কবজির কাছাকাছি পায়ের সাথে বাধল | তারপর অশ্বারোহীদের আদেশ করল, তোমরা যার-যার ঘোড়ার পিঠে চড়ে বসো । আরোহীরা আপন-আপন ঘোড়ার পিঠে চড়ে বসল । এবার তোমরা আমার সংকেতের অপেক্ষা করো'- ঘোড়ার পিঠে চড়ে বসার পর কনস্তানিস আরোহীদের বলল- “আমি যখন হাত উঁচু করে নিচে নামাব, তখন তোমরা ঘোড়া হাকিয়ে দেবে । ফ$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।