Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো & ৫৮ তারপর বলল, আমি জিগ্যেস করলাম, সম্রাট হেরাক্ল-এর সিদ্ধান্ত যদি অন্য কিছু হয়, তা হলে? তিনি উত্তর দিলেন, সম্রাট হেরাক্ল-এর জীবন আমার মুঠের মধ্যে । চাইলে আমি কালই তার দেহ থেকে জীবনটা বের করে নিতে পারি । কিন্তু যে-কাজ ধীরে-ধীরে হয়, তা বেশি ভালো হয় । এভাবে বিস্তারিত বিবরণ ও খুঁটিনাটি নানা বিষয় শুনিয়ে মেরিয়া সবার কাছে অস্ত ত এটুকু প্রমাণিত করে দিলেন যে, তাকে মরতিনা ডাক্তারের কাছে উপহার কিংবা উৎকোচ হিসেবে পাঠিয়েছিলেন । মেরিয়ার বক্তব্যের পর এবার ফিসফিসানির শব্দ আগের চেয়ে বড়ো হয়ে গেল। সবার মনে নিশ্চয় প্রশ্ন দানা বেঁধে থাকবে, মরতিনা ডাক্তারকে এমন সুন্দরী মেয়েটা কেন উপহার পাঠিয়েছিলেন? মেরিয়া তো সম্রাট হেরাক্ল-এর হেরেমের মেয়ে ছিল! তারপর হেরেমের অপর দুই মেয়ের একজন জবানবন্দি দিল । এই মেয়েটাও মেরিয়ারই মতো রূপসি ও মনকাড়া | বলল, কুস্তত্তিনের অসুখের সময় যখন এই ডাক্তার চিকিৎসা করছিলেন, তখন মরতিনা আমাকে এক রাতের জন্য তার ঘরে পাঠিয়েছিলেন ৷ এমনই সাক্ষ্য দিল অপর মেয়েও । তাকেও এক রাতের জন্য ডাক্তারের ঘরে পাঠানো হয়েছিল । “রানি মরতিনা!'- সর্বজনশ্রদ্ধেয় শতবর্ষী প্রবীণ লোকটি দীড়িয়ে বললেন- “আমি কি আপনার কাছ থেকে এ-প্রশ্নের সঠিক উত্তর আশা করতে পারি যে, এ-তিনটি মেয়েকে আপনি ডাক্তারের কাছে কেন পাঠিয়েছিলেন? “আমি অস্বীকার করছি না'_ মরতিনা উত্তর দিলেন “তার উদ্দেশ্য ছিল, ডাক্তারকে সন্তুষ্ট রাখা, যেন সে পূর্ণ মনোযোগের সাথে সম্রাটের চিকিৎসা করে। পরে যখন কৃত্তস্তিন রোগাক্রান্ত হয়ে পড়ল, তখন পুনর্বার ডাক্তারকে খুশি করার প্রয়োজনীয়তা অনুভব করলাম ।' “সম্রাট হেরাক্লও মারা গেলেন, কুস্তস্িনও বাচলেন না" আরেক বর্ষীয়ান পণ্তিত ব্যক্তি বললেন- “আপনি যদি রানি হয়ে থাকেন, তা হলে আপনার এই উত্তর আমরা শুধু এজন্য মেনে নিতে পারি না যে, আপনি রানি । আপনার উত্তর আমাদের আশ্বস্ত করতে পারেনি । কনস্তানিস উঠে দীড়াল এবং সবার সামনে গিয়ে হাত উচু করে বলল, সবাই খামুশ হয়ে যান । “আমি এই দাবি করব না যে, এ বয়সেই আমি আপনাদের মতো বিজ্ঞ হয়ে গেছি'- কনস্তনিস বলল- “আপনারা সবাই দেখেছেন, মরতিনা ও ডাক্তার ফড্৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।