Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৭ “তুমি আপাতত চুপ থাকো'- প্রবীণ লোকটি প্রথম ডাক্তারকে থাষিয়ে দিয়ে বললেন- “তোমারও জবানবন্দি নেওয়া হবে । তখন যা বলবার বোলো । এভাবে আরেকজনের কথার মধ্যে কথা বলা তোমার ঠিক হয়নি । এবার আপনারা গভীরভাবে চিন্তা করুন'- বক্তব্যরত ডাক্তার বললেন- “আমি তো বলিনি, এই ডাক্তার হেরাক্ল বা কুস্তস্তিনকে বিষয় দিয়েছে । এর এমন কড়া প্রতিবাদই প্রমাণ করছে, এর জানা ছিল, রোগীর পেটে বিষাক্ত কোনো বস্তু ঢুকেছে কিংবা সে নিজে তাকে বিষাক্ত কোনো বস্তু খাইয়েছে। আমার বক্তব্য থেকে কে কী বুঝবেন এ-মুহূর্তে সেই পরোয়া আমার নেই । আমি চিকিৎসাশাস্ত্র অনুযায়ী একজন চিকিৎসক হিসেবেই কথা বলব । এর বাইরে আমি আর কিছু বুঝি না। যে-রোগীর আমি চিকিৎসায় হাত দিয়েছিলাম, তিনি মারা গেছেন এ আমার জন্য অরেক বড়ো কষ্টের ব্যাপার ।" উপস্থিত লোকদের মাঝে প্রথম ডাক্তারের ব্যাপারে ফিসফিসানি শুরু হয়ে গেল । দ্বিতীয় ডাক্তার এই বলে তার বক্তব্যের ইতি টানলেন যে, শহরে বড়ো-বড়ো অনেক যোগ্য ও অভিজ্ঞ ডাক্তার আছেন । তাদের ডেকে এনে লাশটা দেখান । লাশের রঙই বলে দেবে, মৃতকে বিষ প্রয়োগ করা হয়েছে । এবার শ্রোতাদের মাঝে বেশ অস্থিরতা চোখে পড়তে লাগল | কনস্তানিস মেরিয়াকে সামনে এনে দীড় করাল । “মন থেকে ভয়-ভীতি, শঙ্কা-সংকোচ সব বের করে দাও মেরিয়া!'- কনস্তানিস বলল- “আজ এখানে কোনো রাজা বা রানি নেই । এই যে প্রবীণ লোকটিকে দেখছ, আজ ক্ষমতা এর হাতে । সিদ্ধান্ত ইনিই দেবেন । তুমি আমাকে ওই ডাক্তার সম্পর্কে যা-যা বলেছিলে, সব উপস্থিত লোকদের শোনাও ।' যে-ডাক্তার হেরাক্ল-এর চিকিৎসা করেছিলেন, তার সম্পর্কে যা-যা জানা ছিল, উপস্থিত শ্রোতাদের মেরিয়া সব শুনিয়ে দিল । কথা এভাবে শুরু করল যে, একদিন মরতিনা আমাকে বললেন, আজ রাত তোমাকে ডাক্তারের কাছে থাকতে হবে । আমাকে তিনি বিশেষভাবে বলে দিয়েছিলেন, ডাক্তারকে এমন আনন্দ দেবে, যেন সে আমার জন্য পুরোপুরি ভক্ত হয়ে যায় । আমি গেলাম এবং পাক্কা সিদ্ধান্ত নিলাম, এর থেকে শরীরটা বাঁচিয়ে রাখতে হবে । আমি আচ করে নিলাম, লোকটি খুবই টিলা প্রকৃতির ও দুর্বলমনা ৷ বোধহয় জীবনে এমন রূপসি ও চিত্তহারী নারী এর আগে আর দেখেননি । সেদিন রাতে যা-কিছু কথাবার্তা হয়েছিল, ডাক্তারের বুক থেকে যা-যা তথ্য বের করেছিল, মেরিয়া সব হাউজকে শুনিয়ে দিল । বলল, আমি ডাক্তারকে জিগ্যেস করলাম, সম্রাট হেরাক্ল-এর স্থলাভিষিক্ত কে হচ্ছেন? তিনি উত্তর দিলেন, আমি যাকে চাইব, সে । তারপর বললেন, মরতিনার ছেলে ব্যতীত এই সিংহাসনে আর কে বসতে পারে! মেরিয়া দ$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।