Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৬ এবার মরতিনার বিরুদ্ধবাদী ও কু্তস্তিনের পক্ষাবলম্বনকারী সেনাপতি-কর্মকর্তারা মুখ খুললেন । বললেন, ঠিক আছে; তুমি তোমার স্থাক্ষীদের হাজির করো; আমরা তাদের নির্ভয়ে কথা বলা ও প্রমাণ উপস্থাপনের পুরোপুরি সুযোগ ও স্বাধীনতা দেব। সস সং উভয় ডাক্তারই সেখানে উপস্থিত ছিলেন । একজন সেই ডাক্তার, যিনি স্ম্রাট হেরাক্লকে চিকিৎসার আড়ালে বিষাক্ত ওষুধ খাইয়েছেন আবার পরে কুস্তস্তিনেরও চিকিৎসা শুরু করেছিলেন । অপরজন হলেন, যাকে প্রথমজনের পরিবর্তে তলব করা হয়েছিল এবং রিপোর্ট করেছিলেন, রোগীকে কোনো বিষাক্ত বস্তু প্রয়োগ করা হয়েছে। কনস্তানিস হেরেমের তিনটা মেয়েকে ডেকে পাঠাল । তাদের একজন হলো মেরিয়া, যার আলোচনা ওপরে এসেছে । অপর দুজন নতুন, কায়রাসকে খুশি করতে মরতিনা যাদের রাতে তার কাছে পাঠিয়েছিলেন । আদেশ পাওয়ামাত্রই তারা এসে হাজির হলো । কনস্তানিস সবার আগে দ্বিতীয় ডাক্তারকে বললেন, আমার পিতা কুস্তস্তিনের রোগের ব্যাপারে আপনি কী রিপোর্ট করেছিলেন দাঁড়িয়ে সবাইকে বলুন । ডাক্তার উঠে দীড়ালেন এবং বলতে শুরু করলেন, কুস্তস্তিনের চিকিৎসার জন্য আমাকে এমন সময় তলব করা হলো, যখন আগের ডাক্তার সাত-আট দিন তাকে ওষুধ সেবন করিয়েছেন আর তত দিনে রোগীর অবস্থা খুবই বেহাল হয়ে গিয়েছিল । রোগীর অবস্থা দেখে এবং গভীর পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করে আমি সিদ্ধান্তে উপনীত হলাম, এই অবস্থাটা বিষের ক্রিয়া এবং এবং যেকোনো প্রকারে হোক কোনো বিষ বা বিষাক্ত কোনো বস্তু এর পেটে গেছে। ডাক্তার চিকিৎসাশাস্ত্রের কিছু উদ্ৃতি টেনে বললেন, আমি রোগীর যে-লক্ষণগুলো পেয়েছি, সেসব বিষ প্রয়োগের ফলেই দেখা দেয়, যার নিরাময় বিষপানের পরক্ষণ থেকে চিকিৎসা নিলেই কেবল সম্ভব হয় । কিন্তু কুস্তস্তিনের অবস্থা সেই স্তরে পৌছে গিয়েছিল, যেখান থেকে একজন বিষখাওয়া রোগীকে ফিরিয়ে আনা অসম্ভব | তার দুদিন পরই কুস্তস্তিন মৃত্যুর কোলো ঢলে পড়লেন । “এটা মিথ্যা'- প্রথম ডাক্তার আপনা থেকে উঠে দীড়িয়েই টেচামেচি শুরু করে দিলেন- “ইনি পেশাদারিত্বসুলভ হিংসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। রানি মরতিনা তার চেয়ে আমাকে বেশি গুরুত্ব দেন বলেই হিংসার আগুনে পুড়ে মরছেন | এখন আমার বিরুদ্ধে গুরুতর অপবাদ আরোপ করলেন |..." ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।