অনিঃশেষ আলো $ ৫৫ নিজেদেরই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে শক্র মনে করে পরস্পর সংঘাতে জড়িয়ে যায়, যাকে গৃহযুদ্ধ বলে ৷... “তারপর যে-জাতির বড়োদের মধ্যে ক্ষমতার মোহ তৈরি হয়ে যায়, সেই জাতির পতন অনিবার্য হয়ে পড়ে । এখন আমাদের মাঝেও বিবাদ শুরু হয়ে গেছে, স্ম্রাটের মৃত্যুর পর কে এখন সিংহাসনের মালিক হবে । মনে করো না, বুড়া ঘরে বসে-বসে শুধু কাপে আর আশপাশে কীসব ঘটনা ঘটছে তার কোনো খবর রাখে না। আমার আত্মা সমগ্র রোমসামত্রাজ্যে ঘুরে বেড়ায় । আমার সংবাদসংগ্রাহকরা সব সময় তৎপর থাকে এবং যখন যেখানে যা ঘটে, আমাকে অবহিত করে । রোমসাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবরই আমি পেয়ে যাই। রাজমহলে কীসব অযাচিত ও অনাকাজিক্ষিত খেল চলছে সবই আমি জানি । সিংহাসনের উত্তরাধিকারের প্রশ্নে তোমরা একজন অপরজনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রেও লিপ্ত হয়েছ এবং এ সুবাদে খাপ থেকে তোমাদের তরবারিও বেরিয়ে এসেছে । আরবের মুসলমানদের মাঝে এমন বিরোধ নেই । তাদের কাছে না আছে তক্ত, না আছে তাজ | আছেন শুধু এক আল্লাহ, যার আদেশ-নিষেধ সবাই মেনে চলে । আজ তোমরা উত্তরাধিকার-সমস্যার সমাধান তরবারি দ্বারা করতে শুরু করেছ। এই রেওয়াজ যদি চালু হয়ে যায়, তা হলে ধারাটা আর বন্ধ হবে না। এর সমান্তি ঘটাবে মুসলমানরা, যখন তারা রোম-উপসাগর পার হয়ে এখানে চলে আসবে আর তোমাদের তক্ত-তাজ তুলে বাইরে ছুড়ে ফেলবে । এই মুহূর্তে নিসের মনে সংশয় ঢুকে গেছে, স্ত্াট হেরাক্ল ও কুস্তত্তিনকে মরতিনা বিষ প্রয়োগে হত্যা করিয়েছেন । আমি জানি, কনস্তানিসের কাছে এর কোনো প্রমাণ নেই |... “কনস্তানিস এই অভিযোগের প্রমাণ দিক'_ মরতিনার সমর্থক এক সেনাপতি দাড়িয়ে বলল- “রানির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উত্থাপন করাও একটা সঙ্গিন অপরাধ । এর সুরাহা দরকার ।' সঙ্গে-সঙ্গে চারদিক থেকে সমস্বরে রব উঠল, কনস্তানিসকে এর প্রমাণ দিতে হবে । অন্যথায় সিংহাসনের উত্তরাধিকারের দাবি থেকে তাকে হাত গুটিয়ে নিতে হবে। প্রমাণ আমি দেব'- কনস্তানিস সাহসী গলায় বলল- প্রমাণ হাতে নিয়েই আমি মুখ খুলেছি । তবে একথাটিও শুনে রাখুন, যদি আমার উপস্থাপিত স্বাক্ষীদের কেউ ভয় দেখান, হুমকি দেন কিংবা তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন, তা হলে আমি তার বিরুদ্ধে তরবারির ভাষায় কথা বলব ।' ফড্৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।