Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫৪ “হেরাক্ল অগ্নিপূজারি পারসিকদের মিশর থেকে তাড়িয়ে দিলেন । তারপর শাম থেকে উৎখাত করলেন । অবশেষে ইরাক থেকে বিতাড়নের পালা এল ।... “এই কাজটা আরবের মুসলমানরা করে দিল । আরবদের শক্তি-ইবা কতটুকু ছিল! হেরাকৃল বলতেন, এই গুটিকতক আরবকে তো আমি এক আঘাতেই মেরে নিঃশেষ করে ফেলব । কিন্তু হলো কী? এই “গুটিকতক' আরব সমগ্র রোমসাম্াজ্যে ছড়িয়ে পড়ল! কারণটা কী? তাদের কাছে এমন কী জাদু ছিল, যার বলে তারা আমাদের শাম থেকে তাড়িয়ে দিল? এখন মিশরও জয় করতে চলেছে? ওদিকে পারসিকদেরও তারা ঠিকানা লাগিয়ে দিল?... “আমি তোমাদের এ-পরশ্নগুলোর উত্তর দিতে চাই । আমাদের ধ্বংসের কারণ শুধু এই যে, স্ম্র্ট হেরাক্ল ধর্মে হস্তক্ষেপ করেছিলেন । ধর্মে তিনি ভেজাল মিশিয়েছিলেন এবং যিশুধরিস্টকে ধোকা দিয়েছিলেন। তার ফলস্বরূপ ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে । একজন বিশপ আগে থেকেই ছিলেন । হেরাক্ল আরেকজন বানিয়ে নিলেন। রোমসাম্রাজ্যের ওপর স্ম্রাট হেরাক্ল-এর এই পাপের শাস্তি নেমে এল । হেরাক্ল-এর বানানো বিশপ কায়রাস এখানে উপস্থিত আছেন । আমার বক্তব্যে ইনি নিশ্চয় ক্ষুণ্ন হবেন, মনে ব্যথা পাবেন । কিন্ত তার মুখের পানে তাকিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় ৷ রোমসাম্রাজ্যের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় । আমি আশা করি, কায়রাস মিথ্যা বলবেন না। হত্যা ও লুষ্ঠনের মাধ্যমে তিনি মানুষকে সম্রাট হেরাক্ল-এর ধর্ম মেনে নিতে বাধ্য করেছিলেন । যিশুধিস্ট আমাদেরকে প্রেম ও মমতার বার্তা শুনিয়েছিলেন । কিন্তু সম্রাট হেরাক্ল আর কায়রাস দুজনে মিলে নিরপরাধ নাগরিক ও সত্য ধর্মের অনুসারীদের রক্ত ঝরিয়েছেন। আমাদের যারা প্রকৃত শক্র, তারা তো ছিলই; এখানে কিবতি খ্রিস্টানরাও আমাদের শত্রু হয়ে গেল 1... “তোমরা কি জান, আরব মুসলমানরা কেন সফল হচ্ছে? শুধু এজন্য যে, তারা তাদের ধর্মকে এক রেখেছে । তারা এক খোদা ও একই পবিত্র গ্রন্থের অনুসরণ করছে এবং সবাই এঁক্যবদ্ধ হয়ে ধর্মের জন্য কাজ করছে । আমি বলছি না, তাদের ধর্ম সত্য । তবে একথাটি অবশ্যই বলব যে, এই মুসলমানরা সত্য ৷ তারা তাদের বিশ্বাসের অনুগত | ধর্ম রক্তারক্তি আর নির্যাতন-নিপীড়ন দ্বারা প্রসারিত করা যায় না। আমি নিজেকে গৌড়ামি থেকে মুক্ত রেখে বলছি, মুসলমানরা দেখবে, জগত দেখবে, আমাদের মতো তারা যখন নিজেদের ধর্মকে এভাবে খণ্ডে- খণ্ডে ভাগ করে নেবে, সেদিন তাদেরও পতন শুরু হয়ে যাবে । তোমাদেরটা পরীক্ষা হয়ে গেছে। গোষ্ঠীতে-গোষ্ঠীতে বিভক্ত হওয়ার সবচেয়ে বড়ো ক্ষতিটা হলো, জাতি নিজের শক্রকে চেনা এবং তাদের সঙ্গে বোঝাপড়ার পরিবর্তে ফড্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।