Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৬ ৫৩ “ওখানে যারা উপস্থিত ছিল, সবাই সাম্রাজ্যের উচ্চপর্যায়ের ব্যক্তিত্ব । সব কজনই দায়িত্বশীল লোক । পরিস্থিতির নাজুকতা ও সুবিধা-অসুবিধা ভালোভাবেই বুঝতেন । সবাই উঠে দীড়ালেন এবং দুই রাজকুমারকে দুদিকে সরিয়ে দিলেন । কনস্তানিস কারুর সাথে আসছিল না। সে বারবারই বলছে, ওই ছোকড়াটা আমাকে চ্যালেঞ্জ করেছে । আমি ওকে দুহাত না দেখিয়ে ছাড়ব না। আপনারা আমাকে ছেড়ে দিন । বজ্জাত ওই মহিলাটাকে বলুন, ও যেন আর নিজেকে রোমের সম্রাঙ্জী দাবি না করে । দুজনকে দূরে সরিয়ে নিয়ে আলাদা-আলাদা বসিয়ে দেওয়া হলো । কুস্তস্তিনের নিস্পন্দ মরদেহটা জগতের এসব বন্ধি-ঝামেলা থেকে মুক্ত হয়ে কাছেই পড়ে আছে। প্রবীণ রোমান পণ্ডিত- যিনি সবার আগে কায়রাসের সাথে দুই রাজকুমারের মধ্যখানে এসে দীড়িয়েছিলেন- সবার মধ্যখানে দীড়িয়ে গেলেন এবং হাত তুলে- তুলে সবাইকে চুপ করাতে শুরু করলেন । বার্ধক্যজনিত দুর্বলতায় হাতদুটা কাপছে । তার শ্বেত-শুভ্র মুখের গভীর রেখাগুলো জানান দিচ্ছিল, এই জগতে তার বয়স একশো ছাড়িয়ে গেছে । রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক অনেক পুরনো । কণ্ঠে তার বার্ধক্যের পাশাপাশি আত্তরিকতারও মিশেল স্পষ্ট । তাকে সাধারণ কোনো পণ্তিত মনে হলো না। সবাই বোধহয় আগে থেকেই তার দ্বারা প্রভাবিত । সবার তিনি শ্রদ্ধাভাজন ও মান্যবর | তার কথায় সবাই নীরব হয়ে গেল । 'তোমরা সবাই আত্তমর্যাদাহীন হয়ে গেছ'- প্রবীণ লোকটি বললেন- “আজ আমি এমন কিছু কথা বলব, যেকথাগুলো রাজমহলে দীড়িয়ে কোনো প্রজা বলতে পারে না। তোমরা একজন অপরজনের রক্ত ঝরানোর আগে আমার কথাগুলো শুনে নাও। তারপর নাহয় তোমাদের তরবারিগুলো আমার শরীরে ঢুকিয়ে দিয়ো । সবাই জান, আমার বয়স একশো পেরিয়ে গেছে । সবাই দেখেছ, রোমসামত্রাজ্য রোম-উপসাগরের সীমানা অতিক্রম করে মিশর, শাম ও ইরাকের কিছু অঞ্চলেও ছড়িয়ে গিয়েছিল । আরবকেও পদানত করার সময় এসেছিল । হেরাক্ল বলতেন, আমি পারসিকদের নিষ্ক্রিয় করে ভারতবর্ষ পর্যন্ত পৌছে যাব । আপন সাম্রাজ্যের এই বিস্তৃতি তোমরা দেখেছ। সাম্রাজ্যকে সম্প্রসারিত করারই লক্ষ্যে স্নরাক্ল রোমসম্রাট ফোকাসের সিংহাসন উলটে দিয়েছিলেন । সেই সময়টার কথা আমার বেশ ভালো করেই মনে আছে । ফোকাস বিলাসপ্রিয় রাজা ছিলেন । সত্তাগতভাবেই সাম্রাজ্যের জন্য বড়ো একটা ঝুঁকি ছিলেন তিনি । হেরাক্ল একজন সেনাপতি ছিলেন মাত্র । সম্রাট ফোকাসকে গ্রেফতার করে তিনি হত্যা করলেন । তারপর বিজয়ের প্রত্যয় নিয়ে বেরিয়ে পড়লেন । তারপর তীর সাফল্যের ধারা তোমরা সবাই দেখেছ ।... ফ্/.9110001179.0010)

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।