Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫২ “তুমি মিথ্যাবাদী ও কুচক্রী নারী'- কনস্তানিস রাগে-ক্ষোভে কাপতে-কাপতে গলাটা ফাটিয়ে চিৎকার করে বলল- “আমার পিতাকে তুমি বিষ খাইয়ে হত্যা করিয়েছ। দাদার জীবনটাও তুমি একইভাবে হরণ করিয়েছ। তোমার চোখে আমি কুন্তিরাশ্র দেখতে পাচ্ছি ।' মরতিনার উধ্র্বেতোলা হাতদুটো নিচে পড়ে গেল এবং হঠাৎ কণ্ঠটা তার স্তব্ধ হয়ে গেল । উপস্থিত সবগুলো মানুষের ওপর গভীর নীরবতা ছেয়ে গেল । সবাই হতবাক । কনস্তানিস যে-অভিযোগটা উত্থাপন করল, এ সাধারণ কোনো অপবাদ নয় | বলা যায় না, এই গুমট নিস্তব্ধতার চাদর ভেদ করে কেমন ঝড়টা উঠে আসে । কায়রাস উঠে দীড়ালেন এবং দ্রুতপায়ে সামনের দিকে এগিয়ে এসে ছেলেটাকে তার উভয় বাহুতে জড়িয়ে ধরে গলার সঙ্গে লাগিয়ে নিলেন । “প্রিয় বস।'_ কায়রাস অপার ম্নেহমাখা কণ্ঠে বললেন- “আমি বুঝি, এই মুহূর্তে তুমি অসহনীয় এক বেদনাবিধুর পরিস্থিতির মোকাবেলা করে সময় পার করছ। ধৈর্যের পরিচয় দাও বাছা! এমন নিরর্থক কথা আর মুখে এনো না।' “আমি যা-কিছু বলেছি, হুঁশ, জ্ঞান, বিবেক, অনুভূতি সব ঠিক রেখেই বলেছি" -কনস্তানিস এক ঝটকায় কায়রাসের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল- “এই কুচক্রী মহিলা আমার দাদা-পিতাকে বিষ প্রয়োগ করেনি- রোমসামতরাজ্যের প্রতি ফৌটা রক্তের সাথে এ হলাহল মিশিয়ে দিয়েছে ।' সং সং মরতিনার পুত্র হারকলিউনাস ওখানে উপস্থিত ছিল। সে উঠে দীড়াল এবং তলোয়ারটা কোষ থেকে বের করে হাতে নিল । “আমার মায়ের ওপর এই অপবাদ!'- হারকলিউনাস হুমকির ভাষায় কথা বলতে শুরু করল- “এদিকে আমার সামনে আয় ৷ এই অপবাদের জবাব আমার কাছ থেকে নে।' কনস্তানিস আগে থেকেই বেজায় ক্ষুব্ধ ও প্রতিশোধস্পৃহায় ক্ষিপ্ত । সে-ও তরবারি হাতে নিল এবং হারকলিউনাসকে মোকাবেলার আহ্বান জানাল | কায়রাস এবং অপর এক প্রবীণ রোমান দৌড়ে গিয়ে দুজনের মাঝে দীড়িয়ে গেলেন । 'থামো'- মরতিনা অত্যন্ত প্রভাবদীপ্ত গলায় বললেন- “আমি আদেশ দিচ্ছি । আমি রোমের সম্রাঙ্জী । দুটা তরবারি-ই খাপে ঢুকিয়ে নাও । তুমি মহারানি নও'_ কনস্তানিস বলল- “এমন কোনো শাহি ফরমান জারি হয়নি । সিংহাসনের উত্তরাধিকারের বিষয়টি এখনও অমীমাংসিত । আদেশ আমারও চলতে পারে ।' দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।