Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৫১ কুস্তস্তিনের রক্তসম্পর্কের আত্মীয়রা তো শোকে পাথর। সবচেয়ে বেশি শোকাভিভূত তার পুত্র কনস্তানিস । কিন্তু রানি মরতিনা শোক আর বিষাদের এমন এক প্রতিমা হয়ে গেলেন, যেন তার গর্ভজাত একটা সন্তান তাকে অক্ল পাথারে ভাসিয়ে দুনিয়া থেকে চলে গেছে । মনে হচ্ছিল, যেন তার কথা বলাও কষ্টকর হয়ে গেছে । তিনি একজন গভীর শোকার্ত মায়ের মতো আদেশ দিয়ে ফিরছিলেন, যেন এখন তিনি রোমসাম্রাজ্যের সম্রাজ্ঞী । কুস্তস্তিনের পুত্র কনস্তানিস চুপচাপ আলাদা একজায়গায় বসে আছে । তার চেহারায় বিষাদের ছাপ পরিস্ফুট বটে; কিন্তু সেই প্রতিক্রিয়ায় আরও একটা ঝলক বিরাজমান | সেটা হলো রোষ ও ক্ষোভের আগুন । পরিষ্কার বোঝা যাচ্ছিল, এই যুবক রাজকুমার গভীর একটা মনস্তাপ সামলানোর চেষ্টা করছে। সেনাবাহিনীর সব কজন জেনারেল, প্রশাসনের উর্ধ্বতন সকল কর্মকর্তা ও বিখ্যাত পণ্ডিত ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত । প্রথা অনুযায়ী সবাই সারিবদ্ধভাবে একজন- একজন করে কুস্তস্তিনের মরদেহের পাশঘেঁষে ধীরে-ধীরে অতিক্রম করছেন । যাওয়ার সময় প্রত্যেকে কোনো-না-কোনো মন্তব্য রেখে যাচ্ছেন । “আজ রোমের সেকান্দরে আজম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন!" 'রোমসামাজ্য একজন একজন প্রতাপশালী সেনানায়ক থেকে বঞ্চিত হয়ে গেল!" “রোমের শক্রদের জন্য কুস্তত্তিন একটা আতঙ্কের নাম ছিল । 'কুস্তস্তিন মরতে পারেন না। তার আত্মা রোমসাম্রাজ্যের শক্রদের নিশ্চিহ করে দেবে ।' 'কুস্তস্তিন কনস্তনিসের অবয়বে বেঁচে থাকবে ।' “একজন মহান সেনাপতি এমন একটি সময়ে চলে গেলেন, যখন রোমের তার তীব্র প্রয়োজন ছিল ।' রানি মরতিনা শোকাতুর অবস্থায় এদিক-ওদিক ঘুরে ফিরছিলেন । শোকের ভারে যেন তার কীধটা ঝুঁকে গেছে আর তিনি অনেক কষ্টে সেই বোঝাটা বহন করে চলছেন । তিনি দেখলেন, সেনাপতি ও অন্যান্য বিশিষ্ট লোকেরা কিছু-না-কিছু মস্ত ব্য করছে। কাজেই আমারও তো কিছু একটা বলা দরকার । তিনি কুস্তন্তিনের লাশটার কাছে গিয়ে দাঁড়িয়ে হাতদুটো প্রসারিত করে উর্ধ্বে তুলে ধরে আকাশের পানে তাকালেন । 'খোদা!'- মরতিনা আহাজারির সুরে বললেন- “তুমি আমার একমাত্র পুত্র হারকলিউনাসের জীবনটা নিয়ে নাও আর কুস্তস্তিনের জীবনটা ফিরিয়ে দাও । গর্ভজাত সন্তানের মৃত্যুশোক সহ্য করা আমার সম্ভব হতো; কিন্তু এই কুস্তস্তিনের মৃত্যুশোক আমি সইতে পারছি না!" ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।