Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো € ৫০ ব্যাপারটা খুলে বলা যাবে । কুস্তস্তিন নিজের জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গেছে । সে পুত্রকে অনুমতি দিয়ে দিল, ঠিক আছে; তুমি ডাক্তার বদলে ফেলো । আমারও মনে হয়, অন্য ডাক্তারই ভালো হবে । কনস্তানিস তখনই নিজে দৌড়ে গেল এবং আরেকজন রাজচিকিৎসককে সাথে করে নিয়ে এল | আগের ডাক্তারের কাছে সংবাদ পাঠাল, চিকিৎসার জন্য তোমার আর আসতে হবে না। নতুন ডাক্তার দু-তিন দিন চিকিৎসা চালালেন । কিন্তু কুস্তস্তিনের অবস্থার উন্নতির (কোনো লক্ষণ দেখা গেল না; বরং রোগ আরও বেড়ে গেল। একদিন কনস্তানিস নতুন ডাক্তারকে জিগ্যেস করল, আরোগ্যের কোনো আশা আছে কি? কী মনে করছেন? ডাক্তার বললেন, জানতেই যখন চেয়েছ, বলা-ই ভালো মনে করি । তোমার পিতার যে-অবস্থা, এমন অবস্থা বিষ কিংবা বিষাক্ত কোনো বস্তু পেটে যাওয়ার দরুন সৃষ্টি হয়। ডাক্তারের রোগনির্ণয় দ্বারা কনন্ত নিসের কাছে মেরিয়ার কথাগুলো সঠিক বলে প্রতিভাত হলো । ডাক্তার বললেন, বিষের এই ক্রিয়া দূর করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন ডাক্তার নিজের সবটুকু যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে চিকিৎসা চালিয়ে যেতে থাকলেন । কোনো-কোনো সময় সারাটা দিন কুস্তস্তিনের কক্ষে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন । কিন্ত একদিন রোগীর অবস্থা এত খারাপ হয়ে গেল যে, মৃত্যুর লক্ষণ ফুটে উঠল । কুস্তস্তিন মারা গেলেন । কোনো এঁতিহাসিকই কুস্ত্তিনের মৃত্যুর তারিখ উল্লেখ করেননি । শুধু লিখেছেন, কুস্তস্তিন তার পিতার মৃত্যুর একশো দিন পরে মারা গিয়েছিল । যে-সময়টিতে রোমের বাহিনী আবারও রণাঙ্গন থেকে পিছপা হতে শুরু করল এবং একের-পর- এক অঞ্চল মুসলমানদের কজায় আসতে লাগল, এমনি এক নাজুক পরিস্থিতিতে কুস্তস্তিনের মৃত্যু ছিল রোমবাসীদের জন্য আরেকটা বড়ো দুঃসহ বেদনা । তখনও তারা সম্রাট হেরাক্ল-এর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি । কুস্তত্তিন তার রাজপরিবারের কোনো সাধারণ সদস্য ছিল না। প্রাসাদের অভ্যস্ত বীণ ষড়যন্ত্র আর রাজনীতি যেমনই ছিল; মোটের ওপর জনগণ কুস্তস্তিনকে হেরাক্ল-এর যোগ্য উত্তরসূরী, সঠিক স্থলাভিষিক্ত এবং তারই সমপর্যায়ের সেনানায়ক মনে করত । তার মৃত্যুর খবর খুব দ্রুত বাজিন্তিয়ায় ছড়িয়ে পড়ল । সেনাবাহিনীর সব কজন সেনাপতি, প্রশাসনের উধ্্বতন কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য প্রবীণ পণ্ডিত ব্যক্তিবর্গ সংবাদ পাওয়ামাত্র পৌছে গেল । সম্রাট হেরাক্ল-এর নিয়োজিত প্রধান বিশপ কায়রাসও ছুটে এলেন । দ$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।