অনিঃশেষ আলো $ ৪৯ রাতে কনস্তানিস রাজবাগিচার সেই নির্জন কোণটিতে চলে গেল, যেখানে সে আর মেরিয়া একজন অপরজনের মাঝে হারিয়ে যায়। মেরিয়া আগে থেকেই জায়গামতো উপস্থিত । তাদের ভালবাসা এখন পরস্পরের আত্মায় ঢুকে গেছে। কনস্তানিসকে পেয়ে মেরিয়া এমনভাবে তার সঙ্গে লেপটে গেল, যেন মা অনেক খোজাখুঁজির পর তার হারিয়ে-যাওয়া শিশুটিকে হঠাৎ পেয়ে গেছে । মেরিয়া অনুভব করল, কনস্তানিসকে বেশ অস্থির ও হতাশ মনে হচ্ছে । তার থেকে আলাদা হয়ে জিগ্যেস করল, আমার কাছে এসে তুমি এমন মনমরা হয়ে গেল কেন? এখানে তো তোমাকে অনেক উচ্ছল ও প্রাণবন্ত থাকবার কথা! কনস্তানিস বলল, বাবা গুরুতর অসুস্থ । তার স্বাস্থের অবস্থা দিন-দিন খারাপের দিকেই যাচ্ছে । আশঙ্কাজনক বলে মনে হচ্ছে। শুনে মেরিয়া ব্যাকুল কণ্ঠে একসঙ্গে কয়েকটা প্রশ্ন জিগ্যেস করে বসল । রোগটা কী? কবে থেকে? অসুবিধাটা কী? ইত্যাদি । শেষে জানতে চাইল, চিকিৎসা নিচ্ছেন কোন ডাক্তারের? “সেই ডাক্তারের'- কনস্তানিস উত্তর দিল- “তুমি তাকে চেন, যিনি আমার দাদা হেরাক্ল-এর চিকিৎসা করেছিলেন ।" “না-না'- মেরিয়া হঠাৎ লাফিয়ে উঠল এবং কনস্তানিসের কীধে ঝাঁকুনি দিয়ে বলল- “এই ডাক্তারটা এক্ষুনি সরিয়ে দাও; তার জায়গায় অন্য ডাক্তার দ্বারা চিকিৎসা করাও । আগেরবার তুমি আমার কথা বিশ্বাস করনি; এড়িয়ে গিয়েছিলে । এই ডাক্তার যখন সম্রাট হেরাক্ল-এর চিকিৎসা করছিলেন, তখন আমি তোমাকে বলেছিলাম, স্ম্রটকে তিনি ভুল ওষুধ দিচ্ছেন আর সম্ভবত এই ওষুধগুলো বিষাক্তও । আজও তোমাকে আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, সম্রাট হেরাক্লকে এই ভাক্তারই বিষাক্ত ওষুধ খাইয়ে মেরে ফেলেছেন । এবার তোমার পিতাকেও সেরকম ওষুধ দ্বারা-ই মেরে ফেলবেন । এটা রানি মরতিনার ষড়যন্ত্র । তোমার পিতাকে হত্যা করিয়ে তিনি আপন পুত্র কনস্তানিসকে সিংহাসনে বসাবেন। তোমার পিতা-ই তার এ পথের সর্বশেষ বাধা ।' কনস্তানিস এবার মেরিয়ার কথায় কর্ণপাত করল না। কিন্তু কনস্তানিসের প্রতি গভীর ভালবাসা আছে বলে সে এখানেই দমল না । এটা-ওটা নানা কথা বলে নিজের ব্যাকুলতা ও উৎকণ্ঠা প্রকাশ করে কনস্তানিসকে বিষয়টা বোঝাতে সক্ষম হলো। পরদিন সকালে কনস্তানিস তার পিতা কুস্তস্তিনকে বলল, এই ডাক্তারটা আপনার বদলে ফেলা দরকার | পিতাকে সে আর কোনো কথা বলল না । মেরিয়ার সন্দেহ বা দৃঢ় বিশ্বাস সে পিতার কানে পৌছতে দিল না । সে বোধহয় ভেবে থাকবে, ওটা মেরিয়ার নিছক সংশয় ।.এতটুকু কথায় যদি কুস্তস্তিন না মানে, তখন না হয় অনিঃশেষ আলো-8/৪ পু ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।