অনিঃশেষ আলো $ ৪৮ “আমি বোধহয় আর বাঁচব না'- “কুস্তস্তিন ক্ষীণ ও হতাশকণ্ঠে বলল- 'রোগটা আমার শারীরিক নয় ৷ আমার মন যে-আঘাতটা খেয়েছে, তার কোনো নিরাময় নেই । মরতিনা হাউমাউ করে কেঁদে উঠে তার গায়ের ওপর যেন হুমড়ি খেয়ে পড়লেন । শোকে কাতর ও আবেগে আপুত হয়ে কুস্তস্তিনের মুখে চুমো খেতে লাগলেন । “এমনটা বলো না রেটা$_ মরতিনা দুচোখে অশ্রু ঝরিয়ে বললেন- “আমার কলিজাটা এভাবে খানখান করে দিয়ো না। তোমার জন্য দরকার হলে আমি নিজের জীবনটাও দিয়ে দেব । ওপর হতাশার বোঝা চাপতে দিয়ো না । কুস্তস্তিনের জন্য যদি আন্তরিক ও আত্মিকভাবে কারুর ব্যাকুলতা বা উৎকণ্ঠা থেকে থাকে, তা হলে সে হলো তার যুবক ছেলে কনস্তানিস ৷ কনস্তানিস জানত, তার পিতা দুঃখে-বেদনায় গলে যাচ্ছে এবং দুঃখ তাকে শেষ না করে ছাড়বে না। সম্রাট হেরাক্ল যেভাবে তার পুত্র কুস্তস্তিনকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তূলেছিলেন, কুস্তস্তিনও স্থীয় পুত্রকে তেমনি যোগ্যরপে তৈরি করে নিয়েছে । এ-ও একটা বেদনা কুস্তস্তিনের যে, আমার পিতার শ্রমও কোনো কাজে লাগল না- আমি যোগ্যতা কাজে লাগানোর আগেই জগত ছেড়ে চলে যাচ্ছি আবার আমার শ্রমও কোনোও কাজে লাগবার মতো অবস্থা দেখতে পাচ্ছি না। আমার মৃত্যুর পর সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা কনস্তানিসের । কিন্তু রানি মরতিনা একটা জগদ্দল পাথর হয়ে পথে এসে দীড়িয়েছেন ৷ তার বখাটে ও অযোগ্য পুত্র হারকলিউনাস রাজা হওয়া তো দূরের কথা; রাজমহলে বাস করবারও উপযুক্ত নয় । পিতার অসুখের কারণে কনস্তানিস এখন আর মেরিয়ার সঙ্গে মিলিত হতে পারছে না। কিন্তু বাপটা যে তার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও মরণন্মেখ এ খবর তার জানা নেই । তার জানবার উপায়ও ছিল না। কারণ, একজন রাজার মৃত্যুর খবর বাইরে বেরোয় না, বেরোতে দেওয়া হয় না । এটা রাজা-বাদশাদের একটা রীতি । একদিন রাজ-অস্তপুরের মধ্যবয়সি এক সেবিকা কনস্তানিসের কাছে এসে দীড়াল এবং কানে-কানে বলল, মেরিয়া আজ রাতে আপনাকে অমুক সময় অমুক স্থানে যেতে বলেছে । অনেক দিন নাকি আপনাদের দেখা-সাক্ষাৎ বন্ধ ৷ আসব । ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।