অনিঃশেষ আলো $ ৪৭ না'- ডাক্তার দু-ঠোটে মিটিমিটি হাসি ফুটিয়ে এবং মাথাটা ডানে-বায়ে দুলিয়ে বললেন- “রোগ দুরারোগ্য । লিভারের অবস্থা খুবই খারাপ বলে মনে হচ্ছে । অনেক কষ্টে ঠিক হলেও হতে পারে; তবে আশা তেমন রাখা যায় না ।" লাগিয়ে জিগ্যেস করলেন, “বলো তোমার কী দরকার? “তুমি নিজে জান না বুঝি?'- মরতিনা বললেন- “এখানেও আমি তা-ই চাই, যা হেরাক্ল-এর চিকিৎসার সময় চেয়েছিলাম । ছেলেরও সেই একই চিকিৎসা দাও, যেটি পিতাকে দিয়েছিলে ৷ একে তাড়াতাড়ি বাপের কাছে পৌছিয়ে দাও, যেন পরজগতে পিতা পুত্রকে সিংহাসনে বসাতে পারেন ।' “আজ তো ঠিক ওষুধই দিয়েছি'- ডাক্তার বললেন- কাল থেকে সেই চিকিৎসা দেব, যেটি তার পিতাকে দিয়েছিলাম ।" “ফলাফলটা যেন তাড়াতাড়ি পেয়ে যাই ।' মরতিনা বললেন । 'এত শীত্রও নয় যে, আমরা ধরা পড়ে যাব'- ডাক্তার বললেন- “কটা দিন যেতে দাও । তাড়াহুড়া করলে সন্দেহ জেগে যেতে পারে । তোমার মনস্কামনা আমি পুরণ করে দেব । কিন্ত আমাকে খানিক সাবধানে কাজ করতে দাও ।' রানি মরতিনা ডাক্তারের হাতে দুটা সোনার চাকা ধরিয়ে দিলেন। 'এ তো যথেষ্ট নয়!'- ডাক্তার বহুমুল্যের হিরণ্যের টুকরোদুটি হাতে নিয়ে বারকয়েক নেড়েচেড়ে বললেন- “তুমি তো জান, আমার আর কী পুরস্কার প্রাপ্য ।' “তা-ও পেয়ে যাবে'- মরতিনা ওষ্ঠাধরে শয়তানি হাসি ফুটিয়ে বললেন- “রাতে পাঠিয়ে দেব- আগের চেয়ে আরও বেশি টাটকা ও রূপবতী হবে |” ০ নির্ভরযোগ্য এঁতিহাসিকগণ লিখেছেন, এই ডাক্তার সাত-আট দিন যাবত কুস্তস্তি নের চিকিৎসা করতে থাকেন । নিজে গিয়ে ওষুধ খাইয়ে যান, জরুরি নির্দেশনা ও পরামর্শ দেন এবং সান্তনা প্রদান করেন, তাড়াতাড়িই সুস্থ হয়ে যাবে । কিন্তু চিকিৎসা তো ছিল নামের । প্রকৃত অর্থে ডাক্তার কুস্তস্তিনের দেহ থেকে ধীরে-ধীরে প্রাণটা বের করছিলেন । একদিন ডাক্তার ওষুধ দিলেন। রানি মরতিনাও রোগীর শিয়রে বসা এবং নিত্যদিনকার মতো ডাক্তারকে হুমকি-ধমকি দিচ্ছেন, মৃত্যুদণ্ডের ভয় দেখাচ্ছেন । ডাক্তার ভয়-পাওয়া-শিশুটির মতো গুটি মেরে মাথাটা নত করে অধঃমুখে কাজ করে যাচ্ছেন । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।