অনিঃশেষ আলো & ৪৬ 'খোদা গো!'- মরতিনা হাতদুটো একত্রিত করে আকাশের দিকে তুলে ধরে এবং মুখটা উঁচু করে কান্নাজড়িত কণ্ঠে বললেন- “আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও । তুমি আমার জীবন নিয়ে নাও; ছেলেটাকে আমার ভালো করে দাও । একে আমি ঘোড়ার পিঠে দেখতে চাই, এর মুখে আমি যৌবনের চমক দেখতে চাই । ডাক্তার চলে এসেছেন । তিনি মরতিনাকে সেখান থেকে সরিয়ে দিলেন । কুস্তস্তি নের পাল্স-এ হাত রাখলেন । তারপর যা-যা পর্যবেক্ষণ করার ছিল করলেন এবং ব্যবস্থাপত্র লিখতে শুরু করলেন । হেরাক্লকে বিষযুক্ত ওষধ প্রয়োগ করেছিলেন । “কান খুলে শুনে নাও ডাক্তার!'- মরতিনা আবেগময় এবং খানিক ক্ষোভমেশানো আওয়াজে ডাক্তারকে বললেন- “আমার পুত্রকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও । অন্যথায় তোমাকে আমি জল্লাদের হাতে তুলে দেব । আমার ছেলে যদি মারা যায়, তা হলে মনে রেখো; তুমিও বাচতে পারবে না। এ মুহূর্তে আমার একটি-ই জিনিসের প্রয়োজন- এই ছেলেটার জীবন । কক্ষে যেকজন লোক উপস্থিত ছিল, তারা মরতিনার এই উচ্ছ্বাস দেখে-দেখে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল । মরতিনার চোখ থেকে অশ্রু ঝরছিল । ইনি তো কুস্ত্তি নের শক্র ছিলেন! কামনা করছিলেন, যম তাকে তুলে নিয়ে যাক আর আপন পুত্র হারকলিউনাস সিংহাসনে আসীন হোক! ডাক্তার থলেটা খুলে এক-দুটা গুঁষধধ বের করে কুস্তস্তিনকে খাইয়ে দিলেন । কিছু ওঁষধ রেখে দিয়ে বললেন, এগুলো সময়মতো এক ডোজ এক ডোজ করে খাওয়াতে হবে । বিদায়ের জন্য উঠতে-উঠতে কুস্তস্তিনকে সাস্তবনা দিলেন, চিন্তা করো না; তাড়াতাড়িই সেরে উঠবে । তারপর কক্ষ থেকে বেরিয়ে গেলেন । পরক্ষণেই মরতিনাও বলতে-বলতে বেরিয়ে গেলেন, আমি ভাক্তারকে আরেকবার সাবধান করে আসি, চিকিৎসায় যেন কোনো ক্রটি না হয়। অন্যথায় ওকে আমি বাচতে দেব না। ডাক্তার ধীরপায়ে হাটছেন আর বারবার পেছন ফিরে তাকাচ্ছেন, যেন তার আশা আছে, রানি মরতিনা তার পেছনে আসবেন । হা; মরতিনা আসছেন । মরতিনা ডাক্তারকে চোখ টিপে ইশারা করলেন । ডাক্তার মোড় ঘুরিয়ে সেদিকে হাঁটতে শুরু করলেন, যেদিকটায় মরতিনার রাজকীয় বাসভবন । কক্ষে ডাক্তার আগে ঢুকলেন । তারপর রানি মরতিনা প্রবেশ করে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন । “কী দিয়ে এসেছ?'- মরতিনা ডাক্তারকে জিগ্যেস করলেন'- “তাড়াতাড়ি সেরে উঠবে? নাকি...?' ফড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।