Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৪৫ অগত্যা থিওডোর বার্তা পাঠিয়ে দিলেন । ব্যবিলনের পরাজয় মূলত জেনারেল ঘিওডোরের নিজেরই পরাজয়, যার ওপর আবরণ ফেলে রাখার প্রয়োজন ছিল । কিন্তু তা আর সম্ভব হলো না। চা বৈঠকে অংশনেওয়া সমস্ত সেনাপতি ও কর্মকর্তার ওপর গভীর নীরবতা ছেয়ে গেল । কিন্তু পরক্ষণেই সবার দৃষ্টি চলে গেল কুন্তুস্তিনের ওপর । কারণ, সে অসাড় হয়ে পড়েছে যে, তার মাথাটা এক দিকে কাত হয়ে গেছে আর সম্ভবত চৈতন্য হারিয়ে ফেলেছে । কায়রাস এবং আরও দুজন সেনাপতি কাছে গিয়ে দেখলেন । সংজ্ঞা হারাননি বটে; তবে অবস্থা ভালো নয় । কুস্তস্তিনকে ভেতরে-ভেতরে একটা দুঃশ্চিস্তা ব্যাধির রূপ ধারণ করে খেয়ে ফেলছিল । ব্যবিলনের পরাজয়ের সংবাদ তার স্বাস্থ্যের অবনতিতে শেষ পেরেকটি ঠুকে দিল। এটা কোনো ছোটোখাটো ধকল ছিল না। কুস্তস্তিনকে ধরে দীড় করানো হলো । একজন. দারোয়ানকে বলল, এক্ষুনি গিয়ে ডাক্তারকে সাথে করে নিয়ে আসো । কুস্তস্তিনকে তার শয়নকক্ষে নিয়ে শুইয়ে দেওয়া হলো । নানা চিন্তা, নানা বেদনা লোকটাকে এমন একটা ব্যাধিতে আক্রান্ত করে দিল যে, সে বাকশক্তিও হারিয়ে ফেলল । মিটিং অসমাপ্ত অবস্থায়ই মুলতবি হয়ে গেল । কুরআনের একটি ঘোষণা হেরাক্ল ও তার রাজপরিবারটির ওপর পুরোপুরি বাস্ত বায়িত হতে চলল । এক আয়াতে আল্লাহপাক বলেন, যাদের মূনে এই শঙ্কা নেই যে, একদিন তাদেরও ওপর দুর্দিন আসতে পারে, তাদের কাজকর্ম থেকে দৃষ্টি সরিয়ে নাও । আল্লাহ নিজে একটি বাহিনী পাঠিয়ে তাদের কৃতকর্মের প্রতিফল দেবেন। ইসলামের এই শক্রপরিবারটা; বিশেষ করে হেরাক্ল মিশরে ফেরাউনবাদ চালু করে দিয়েছিল । থ্রিস্টবাদের নামে তিনি নিজের একটা ধর্ম মানুষের ওপর চাপিয়ে দিয়েছিলেন । এই পরিবারটা ইসলামের সৈনিকদের “আরবের গোয়ার বদ্ু' বলত । হেরাক্ল কখনও চিস্তা-ই করেনি, তার পরিবারের ওপর একসময় খারাপ দিনও আসতে পারে। কিন্তু আল্লাহ তার আমল দেখছিলেন। এবার তিনি ঈমানওয়ালাদের একটি দল পাঠিয়ে দিলেন, যারা এই পরিবারটাকে তাদের কৃতকর্মের ফল ভোগ করাচ্ছে। রানি মরতিনার কাছে সংবাদ গেল, অত্যন্ত শোচনীয় অবস্থায় মিটিং থেকে তুলে আনা হয়েছে । শোনামাত্র তিনি-্ন্ত্রের মতো উঠে দীড়ালেন এবং হস্তদস্ত হয়ে কুস্তস্তিনের কক্ষে গিয়ে পালক্কের ওুর বসে পড়লেন । তারপর বারদু-তিনেক তার মুখে চুমো খেয়ে এমন ব্যাকুলতা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটালেন, যেন তিনি তার গর্ভধারিণী মা। ফ$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।