অনিঃশেষ আলো 988 রানি মরতিনার সবচেয়ে বড়ো সমর্থক কায়রাস নিজে । কিন্তু লোকটি অত্যন্ত ঘাঘু ও অতিশয় বিচক্ষণ । কথা বলছেন একজনের পক্ষে নিজেকে বাচিয়ে-বাচিয়ে; অথচ, সমর্থক আরেকজনের! কেউ তার নিয়তের ওপর সন্দেহ করবে, সেই সুযোগও রাখছেন না । তিনি বলেই চলছেন | এমন সময় দারোয়ান ভেতরে প্রবেশ করে সোজা কুস্তস্তিনের কাছে চলে গেল এবং তার কানে কী যেন বলল । কুস্তস্তিন মাথা দুলিয়ে ইঙ্গিতে কিছু বোঝালেন। দারোয়ান বেরিয়ে গেল আর অপর একলোক ভেতরে এল । লোকটা হনহন করে কুস্তস্তিনের কাছে চলে গেল এবং তার হাতে কী যেন দিল। লোকটি গুরুত্বপূর্ণ কেউ হবে নিশ্চয় । নাহয় এভাবে মিটিং চলাকালে ভেতরে ঢোকার অনুমতি ও সাহস পেত না। এই লোকটা দূত; মিশর থেকে সেনাপতি থিওডোরের বার্তা নিয়ে এসেছে। কুস্ত্তিন বার্তাটা পড়তে শুরু করল । তার মুখের রং আগে থেকেই হলুদ হয়ে ছিল; এবার একেবার লাশের মতো ফিকে হয়ে গেল এবং পেছনের দিকে এলিয়ে গিয়ে যেন হাত-পা ছেড়ে দিয়ে বসে রইল । উপস্থিত লোকজন বুঝে ফেলল, দূত ভালো কোনো সংবাদ বয়ে আনেনি । “তোমরা নিজেরা পরস্পর লড়াই করছ'- কুস্তুস্তিন নিষ্প্রাণ ও খানিক কাপা-কীপা আওয়াজে বললেন- “আরবের বদ্দুরা ব্যবিলন নগরী ও তার আশপাশের অঞ্চলসমূহ এবং রাওজা দুর্গ জয় করে নিয়ে গেছে। আমাদের জেনারেল থিওডোর, জেনারেল জর্জ মুসলমানদের সাথে সমঝোতা করে সমস্ত বাহিনী বের করে নিয়ে এসেছে । তোমরা কি এখনও সহযোগী বাহিনী পাঠাবে না? এতিহাসিকগণ লিখেছেন, প্রথমটা কিছু সময়ের জন্য সব কজন সেনাপতি ও অপরাপর কর্মকর্তাবৃন্দ একমত হলেন এবং মিশরে সহযোগী বাহিনীর পাঠানের সিদ্ধান্ত গৃহীত হলো । কুস্তরস্তিনের এ প্রস্তাবও গ্রহণ করা হলো যে, কায়রাস বাহিনীর সঙ্গে যাবেন । ব্যবিলন হারানোর সংবাদ কুস্তস্তিনের কাছে খানিক দেরিতেই পৌছেছিল । তার একটি কারণ ছিল, দূরত্ব অনেক বেশি এবং রোম-উপসাগর পাড়ি দিয়ে পথ অতিক্রম করার ব্যাপার । তারপর বাজিস্তিয়া পৌছতে দীর্ঘ সড়কপথ । তদুপরি জেনারেল থিওডোর বার্তা পাঠিয়েছেনও বিলম্বে । তার আশা ছিল, মিশর থেকেই তিনি সাহায্য পেয়ে যাবেন এবং ব্যবিলনের ওপর সামরিক অভিযান চালিয়ে নগরীটা মুসলমানদের হাতে পুনর্দখল করবেন । তারপর বাজিস্তিয়া সংবাদ পাঠাবেন । কিন্তু সাহায্য তিনি পাননি । কেননা, মুসলমানরা সাহায্য আসার সবগুলো পথ বন্ধ করে রেখেছিলেন । এলে আসতে হতো অন্য কোনো ঘোরা পথে, যার জন্য সময় অনেক বেশি দরকার ছিল । ফ$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।