অনিঃশেষ আলো $ ৪৩ ও মুকুটের উত্তরাধিকারের | আমি বলছি, এই বিবাদ এখন শিকেয় তুলে রাখুন; আগে আমরা সাম্রাজ্যের হারানো মর্যাদা ফিরিয়ে আনি । “আপনার পদমর্যাদা একজন সেনাপতির'- রানি মরতিনার সমর্থক এক সেনাপতি বলল- “সিংহাসনের উত্তরাধিকার নিয়ে কোনো দ্বন্ব-সংঘাত নেই। রানি মরতিনাকে আমরা রোমের রানি মেনে নিয়েছি । সেনাপতির এই উক্তির সূত্র ধরে কুস্তস্তিনের সমর্থক সেনাপতিরা একসঙ্গে চেচিয়ে উঠল আর রানি মরতিনার সমর্থকরা দাঁড়িয়ে হাঙ্গামা বাঁধিয়ে দিল। কুস্তস্তিন ও কায়রাস অনেক কষ্টে মুখের ভাষায় পরিস্থিতি শাস্ত করলেন । এত অল্প সময়ে উভয় পক্ষ এভাবে উত্তেজিত হওয়া অনুমিত হলো, পরিস্থিতি খুবই নাজুক এবং যেকোনো সময় গৃহযুদ্ধ বেধে যেতে পারে । কুস্তস্তিনের মুখের বর্ণ ফিকে হয়ে গেল । তার মাথাটা দুলতে লাগল, যেন লোকটা চৈতন্য হারিয়ে ফেলবে । দেহে তার প্রতিরোধশক্তি একদম কমে গেছে । কায়রাস তার সমর্থনে কথা বলতে শুরু করলেন। “সম্রাট হেরাক্ল মুকাওকিসকে অপদস্থ ও অপমানিত করে দেশাস্তর করে দিয়েছিলেন'_ কায়রাস বললেন- “স্রেফ এজন্য করেছিলেন যে, তার কথাবার্তা ও আচার-আচরণ থেকে বিদ্রোহের ঘ্বাণ আসছিল । কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলছি, তোমরা সবাই বিদ্রোহী । এক-একজন তোমরা উঁচু-উচু পদের অফিসার- কর্মকর্তা । অথচ, তোমরা একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলেছ। শাহী ফরমানের বিরুদ্ধে এটা বিদ্রোহ নয় তো কী? কুস্তত্তিন দাবি করেনি, সে রোমের সম্রাট । সে বলেছে, বিতর্কটা এখন রেখে দাও । কিন্তু তোমরা একজন অপরজনের এত বড়ো শক্র হয়ে গেছ যে, একটি যুক্তিসঙ্গত কথা পর্যন্ত বুঝতে চেষ্টা করছ না। আত্মমর্ধাদা তোমাদের কোথায় গেল! আরবের মুসলমানরা তোমাদের থেকে শাম ছিনিয়ে নিয়েছে । এখন মিশর নিচ্ছে আর তোমরা আপসে লড়াই করছ! একদিন মুসলমানরা এখানেও এসে পড়বে আর সবাই তোমরা তাদের কয়েদি হয়ে যাবে!" সবার ওপর স্তপ্ধতা ছেয়ে গেল । কায়রাস একজন-একজন করে প্রত্যেকের ওপর চোখ বোলালেন এবং ক্ষণকাল নীরব থাকলেন । “আমি না কুস্তস্তিনের পক্ষে কথা বলছি, না রানি মরতিনার পক্ষে'- কায়রাস নীরবতা ভেঙে বললেন- "রাজপরিবারের নয়; আমাদের রোমসাম্রাজ্যের ইজ্জত ও আবরুর চিন্তা করা দরকার । রোমের তক্ত-তাজ আমাদের সকলের । এটি আমাদের জাতীয় মর্যাদার সবচেয়ে বড়ো প্রতীক । কাজেই সবার আগে সহযোগী বাহিনীর ব্যাপারে কথা বলো, যেটি মিশরে খুব তাড়াতাড়ি চলে যাওয়া আবশ্যক । মন থেকে সবাই ব্যক্তিগত কালিমাগুলো বের করে দাও ।' দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।