Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

দুই কায়রাস জাতীয় পর্যায়ের ধর্মনেতা ছিলেন। যোগ্যতাবলে না হলেও পদাধিকারবলে অবশ্যই । তার ফতোয়া দেওয়ার অধিকারও স্বীকৃত ছিল । কিন্তু তিনি মানসিক ও শারীরিকভাবে একজন কুচত্রী ও স্বার্থবাদিনি রানির একটা কাঠের পুতুলে পরিণত হয়ে গেলেন । রানি মরতিনা তাকে এই টোপও দিয়ে রেখেছিলেন, আপনাকে আমি মিশরের রাজন্য বানাব । প্রধান বিশপ তো আছেনই । রানি মরতিনা কায়রাসের সহজাত দুর্বলতাগুলোকে জাগিয়ে তুলে তার স্পর্শকাতর শিরাগুলোকে নিজের মুঠোয় নিয়ে নিলেন | এ ছিল প্রতিক্রিয়া মদের, দুটো যুবতি মেয়ের রূপের, একজন নারীর মুখের জাদুর! সেদিনই কুস্তস্তিন বাহিনীর সেনাপতিদের ও প্রশাসনিক কর্মকর্তাদের মিটিং আহ্বান করে রেখেছিল । কায়রাসেরও সেখানে উপস্থিত থাকবার কথা । ইতিহাসে এসেছে, কুস্ততস্তিনের ভাবগতিক হেরাক্ল-এর মতো রাজকীয় ছিল না। মিটিংয়ে যাদের উপস্থিত হওয়ার কথা, সবাই এসে হাজির হয়েছে। কুস্তস্তিনের মাঝে কেমন যেন সমীহ-সমীহ ভাব । অথচ তার ধরনধারণ অন্যরমক ছিল | চালচলনে তার রাজকীয়তার ভাব ছিল না। ছিল গভীর চিস্তাশীলতার । কুস্তত্তিন সব সময় ভেবেচিন্তে কাজ করত । বৈঠকে সকল সেনাপতি ও প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত । তাদের মাঝে কুস্তত্তি নের সমর্থকও আছে, তার প্রতিপক্ষ রানি মরতিনার পক্ষাবলম্বনকারীও আছে । কুস্তত্তিন আলোচনা মিশরের পরাজয় থেকে শুরু করল । সর্বাগ্রে বলল, বহিঃশক্রর মোকাবেলা করা যায়; কিন্তু ভেতরের শক্রর হাত থেকে নিজেদের জাতীয় মর্যাদা, স্বকীয়তা ও রাষ্ট্রকে বাচানো কঠিন। ঘরের শক্র বাইরের শক্রর চেয়ে বেশি বিভীষণ । “কথাগুলো আমি মনের দুঃখে মুখে আনছি'- কুস্তস্তিন বলল- “আমরা দুটি ধড়ে বিভক্ত হয়ে গেছি । এই ভাঙন মেনে নেওয়া যায় না। কিন্তু যা-ই বলি না কেন; বাস্তবতা হলো, আমরা নিজেরা নিজেদের শক্রতে পরিণত হয়ে গেছি এবং পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। তার পরিণতি আমরা সবাই দেখতে পাচ্ছি । আমরা মিশরে সহযোগী বাহিনী পাঠাতে পারিনি । সেই সুযোগে আরবের বদ্দুরা মিশরের অর্ধেক নিয়ে নিয়েছে । আমাদের আসল টানাপড়েন হলো সিংহাসন দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।