অনিঃশেষ আলো ও ৪১ গেল। খাবার এল । আহারের ফাঁকে রূপসি যুবতি মেয়েগুলো মদের গেলাস হাতে করে তার সামনে গিয়ে দীড়াল। রানি মরতিনা দেখলেন, কায়রাসের চোখদুটো মেয়েগুলোর শরীরের ওপর চুম্বকের মতো লেপটে গেছে। খাওয়ার পর রানি মরতিনা আসল কথাটা পাড়লেন। তিনি এমন কোনো কথা বললেন না, যার দ্বারা বোঝা যাবে, আপন পুত্র কনস্তানিসকে তিনি রোমের সিংহাসনের উত্তরাধিকারী বানাতে চান । তার প্রতিটি কথা থেকে রোমসাম্রাজ্যের চিন্তা ও দরদ ঠিকরে পড়ছিল । একের-পর-এক পরাজয় ও রোমসাম্রাজ্যের এই অধঃপতনের দায় তিনি হেরাক্ল ও কুস্তস্তিনের ওপর চাপাচ্ছিলেন । তার প্রতিটি কথা-ই কায়রাসের অন্তরে বসে যাচ্ছিল । ক্ষণকাল পর কায়রাস অনুভব করতে লাগলেন, এখন তিনি মাটির ওপর নন- জান্নাতে পৌছে গেছেন, যেখানে হুররা তার সেবায় নিয়োজিত | সম্রাট হেরাক্ল-এর ধর্মনেতা ও প্রধান বিশপ কায়রাস রানি মরতিনার দাসানুদাস হয়ে গেলেন। রানি মরতিনা কায়রাসের জন্য যে-কক্ষটি প্রস্তুত করেছিলেন, সেটি রানির নিজের কক্ষের চেয়ে বেশি মনকাড়া ও হৃদয়গ্রাহী ছিল। এই মুগ্ধতা ও মনোহারিত্বকে তিনি ষোলোকলায় পূর্ণ করে দিলেন এভাবে যে, সারাটা রাতের জন্য ওই তখন তার মস্তিষ্কে শুধুই রানি মরতিনা । তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, রোমের সিংহাসনের উত্তরাধিকারী হারকলিউনাস ব্যতীত আর কেউ হবে না । পাশাপাশি এই কৌশলী সিদ্ধান্তটাও তিনি নিয়ে রাখলেন, আমি কুস্তস্তিনেরও অনুগত থাকব এবং সহযোগী বাহিনী নিয়ে মিশর যাব । কিছুক্ষণ পর রানি মরতিনা এসে উপস্থিত হলেন । কায়রাসের সঙ্গে এটা-ওটা কথা বলে অনুমান করে নিলেন, লোকটা তার মুঠোয় চলে এসেছে । এবার কায়রাসের মাথায় বুদ্ধি ঢাললেন, আপনি সহযোগী বাহিনী নিয়ে মিশর চলে যান এবং জেনারেল থিওডোরের সঙ্গে যোগ দিয়ে বাহিনীকে এমনভাবে লড়ান, যেন মুসলমানরা মিশর ত্যাগ করে চলে যেতে বাধ্য হয় । রানি বললেন, পরে আমি ওখানে চলে আসব এবং ওখানে আমাদের স্বাধীনতা ঘোষণা করে দেব । কায়রাস তাকে নিশ্চয়তা দিলেন, আপনার ছেলেকে সিংহাসনে বসাতে যা-যা করা দরকার সবই আমি করব । আপনি নিশ্চিন্ত থাকুন । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।