অনিঃশেষ আলো $ ৪০ ভুলতে পারবে না । কিবতিদের দলে ভেড়ানোর একামাত্র পদ্থা হলো, তুমি ঘোষণা করে দাও, সম্রাট হেরাক্ল যে-ধরিস্টবাদ তৈরি করেছিলেন, আমি তা প্রত্যাহার করে নিলাম । আসল ধ্রিস্টবাদ সেটি, যেটি আমরা যিশুখ্রিস্টের পক্ষ থেকে পেয়েছি । আমি মরতিনার সঙ্গে দেখা করব এবং তাকে মতে আনার পুরোপুরিই চেষ্টা চালাব, যেন তিনি সিংহাসনের উত্তরাধিকার বিষয়টিকে এখনই বিতর্কিত না বানান এবং নিজেকে সাম্রাজ্যের রানি না ভাবেন ।" দু'জনে সিদ্ধান্ত নিলেন, আগামী কাল সেনাপতিদের একটি মিটিং তলব করা হবে এবং বিদ্যমান সমস্যাবলি ও বর্তমান পরিস্থিতি তাদের সামনে তুলে ধরা হবে । সস সং কুস্তস্তিনের সঙ্গে দেখা করে কায়রাস যখন বাইরে বেরিয়ে এলেন, ততক্ষণে সন্ধ্যা গভীর হয়ে গেছে । রানি মরতিনা অপেক্ষায় ওত পেতে ছিলেন, কায়রাস বেরিয়ে এলে তাকে ফাদে আটকে ফেলবেন । তিনি একব্যক্তিকে বাইরে দীড় করিয়ে রেখেছিলেন । কায়রাস নিজেও চাচ্ছিলেন, রানি মরতিনার সঙ্গেও তিনি দেখা করবেন । লোকটা কায়রাসের পথ রোধ করে বলল, রানি মরতিনা আপনাকে ডাকছেন । কায়রাস রানির কাছে চলে গেলেন । এতিহাসিকগণ লিখেছেন, কায়রাস যখন রানি মরতিনার কক্ষে প্রবেশ করলেন, তখন এমন একটি সৌরভ তাকে স্বাগত জানাল, যেটি এর আগে কোনোদিন তার নাকে ঢোকেনি । তাতে তার ওপর যে-প্রতিক্রিয়া তৈরি হলো, তা-ও ছিল তার অচেনা । তার ওপর রানি মরতিনার সুঠাম দেহ, মনকাড়া শরীর আর মুখের সৌন্দর্য কায়রাসকে মাতাল করে তুলতে লাগল । রানি মরতিনাকে বয়সের তুলনায় বেশ ছোটো মনে হতো । পুরুষদের ইন্দ্রজালে আটকানোর বিশেষ দক্ষতা ছিল তার । তিনি যারপরইনাই নিভভীকতা ও নির্লজ্জতার সাথে কায়রাসকে স্বাগত জানালেন । কায়রাস নিজের অস্তিত্বে এই বৃদ্ধ বয়সে যৌবনের জোশ ও তেজ অনুভব করতে লাগলেন । রানি মরতিনা কায়রাসকে বসালেন । কচি বয়সের অপরূপ সুন্দরী দুটা মেয়ে ছুটে এল । মেয়েগুলোর পরনে বিশেষ ধরনের পোশাক থাকলেও বিবসনা বলেই মনে হচ্ছিল। রানি মরতিনা তাদের বললেন, খাবার আনো । মেয়েদুটো দৌড়ে বেরিয়ে গেল আর কায়রাসের ওপর এমন একটা জাদুর ক্রিয়া রেখে গেল যে, তার চোখদুটো কক্ষের সেই দ্বারের ওপর আটকে থাকল, যেপথে ওরা আগমন ও প্রস্থান করেছিল । রানি মরতিনা যখন তার চালিয়াতি ঝাড়লেন, তখন অল্প সময়ের ব্যবধানেই কায়রাস বিস্মৃত হয়ে গেলেন, তিনি একজন ধর্মনেতা এবং সম্রাট হেরাক্ল তাকে প্রধান বিশপ বানিয়েছিলেন । তার সবগুলো মানবীয় দুর্বলতা জেগে উঠল এবং দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।