Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ৩৯ ঘুরে তার দৃষ্টি কেবলই কায়রাসের ওপর আটকে যাচ্ছিল; সেই কায়রাস, যাকে তার পিতা হেরাক্ল প্রধান বিশপের পদে অধিষ্ঠিত করে পরে নির্বাসনে পাঠিয়েছিলেন । হেরাক্ল-এর মৃত্যুর পর কায়রাসের সন্ধানে কুস্তস্তিন একজন দূত পাঠিয়ে দিয়েছিল । সাথে মৌখিক বার্তা দিয়েছিল, তাকে মিশরের পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বলবে, আপনি ফিরে আসুন । দূত কায়রাসকে খুঁজে বের করে সঙ্গে করে নিয়ে এল। কুস্তস্তিন যথাযোগ্য মর্যাদার সাথে তাকে স্বাগত জানাল এবং একান্তে নিয়ে বসাল । প্রথম কথাটি হলো'- কুস্তুস্তিন কায়রাসকে বলল- “আমি কখনও আপনাকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী মনে করিনি । অপরাধ ছিল মুকাওকিসের । কিন্ত আমার স্ম্রাট পিতা তার সঙ্গে আপনাকেও দেশাস্তর করে দিলেন । আমার পুরোপুরি আশা, রোমসাম্রাজ্যের ভাবনায় আপনার ততখানি উৎকণ্ঠা আছে, যতটুকু আছে আমার । আমি আপনার প্রধান বিশপের পদ পুনর্বহাল করছি। সেইসঙ্গে আপনাকে আমার পবিত্র পিতার আসনে অধিষ্ঠিত করছি ।' কুস্তস্তিন কায়রাসকে মিশরের পুরো পরিস্থিতি অবহিত করল । তারপর বাজিস্তিয়ায় যেসব প্রাসাদষড়যন্ত্র ও নোংরামি চলছে, তারও সবিস্তার বিবরণ দিল । পরে বলল, আমি মিশরে সহযোগী বাহিনী পাঠাতে চাচ্ছি । কিন্ত এখানকার পরিস্থিতি বাহিনীকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে । বাহ্যত বাহিনী একই ব্যারাকে অবস্থান করছে; কিন্তু অন্তর তাদের দ্বিধাবিভক্ত ।' “আমাকে শুধু একটা কথা বলো"- কায়রাস জানতে চাইলেন-_ “আমি কী করতে পারি? আমার করণীয় কী?" “কথা একদম সংক্ষেপ বলব'_ কুস্তস্তিন বলল- “সবার আগে আপনি মরতিনাকে বলুন, যেন তিনি সিংহাসনের স্থলাভিষিক্তির ব্যাপারটা ভুলে যান আর আরবদের মিশর থেকে তাড়াতে আমাকে সুযোগ দেন । এখানে গৃহযুদ্ধের যে-পরিস্থিতি তৈরি হয়েছে, আগে তার অবসান ঘটানো দরকার । তারপর আমি আপনার সাথে মিশরে সহযোগী বাহিনী পাঠাব । আমি তথ্য পেয়েছি, কিবতি খ্রিস্টানরা মুসলমানদের সুহৃদ হতে চলছে এবং সব কাজে তাদের সহযোগিতা দিচেছ। আমি আশঙ্কা করছি, মিশরের যেটুকু অঞ্চল এখনও আমাদের কর্তৃত্বে আছে, সেখানকার কিবতিরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে । আপনি কয়েকজন ধর্মপ্রচারক সঙ্গে নিয়ে যাকেন, যারা ধর্মের নামে কিবতিদের রোমসামতরাজ্যের অনুগত বানাতে চেষ্টা চালাবেন ।' “তোমার ভুলে গেলে চলবে না'- কায়রাস বললেন- “কিবতিদের অন্তরে আমার বিরুদ্ধে প্রতিশোধের আগুন ধিকিধিকি জ্বলছে । সম্রাট হেরাক্ল যে-নির্মমতার সঙ্গে কিবতি খ্রিস্টানদের গণহত্যা আমার হাতে করিয়েছেন, তা ওরা কোনোদিনও ফড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।