Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ৫ ৩৮ এতিহাসিক মর্যাদা আছে । তবে যে-অংশটিতে উপাসনালয় ছিল, সেটুকু গুড়িয়ে দাও । মং সব এদিকে ব্যবিলনে বিজয়ী মুসলিম বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং পরম আগ্রহ ও উদ্দীপনার সাথে এস্কান্দারিয়ার উদ্দেশে অগ্রযাত্রার প্রস্তুতি নিচ্ছেন । শুধু ব্যবিলনেরই নয়- বিজিত সবগুলো অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম সচল করে ফেলেছেন। সবচেয়ে বড়ো সাফল্যটি হলো, সিপাহসালার আমর ইবনুল আস (োযি.)-এর সুনিপুণ কৌশল ব্যবিলনের কিবতি খ্রিস্টানদের মন থেকে বিদ্রোহের চিন্তা বের করে দিয়েছে এবং নানা পদক্ষেপের মাধ্যমে তিনি তাদের মন জয় করে নিয়েছেন । মুসলিম বাহিনীর সব কজন সদস্য ওখানকার লোকদের সাথে এমন আচরণ ও চরিত্র দেখালেন যে, মুসলিম ও অমুসলিমের মধ্যকার অপরিচিতি ও অনাত্মীয়তার ধারণা একদম মুছে গেল । ওদিকে হেরাক্ল-এর রাজমহল অসহনীয় বিরোধের ভারে ধসে পড়ার উপক্রম । আল্লাহর গজব বর্ষিত হয়েই চলছে এই অপয়া প্রাসাদটার ওপর । ইবলিস নর্তন- কুর্দন করছে । হেরাক্ল মরে গেছে । এক ছিলেন তিনি, যিনি রোমসাম্রাজ্যের ভাবনায় ব্যাকুল থাকতেন আর বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন । অপরজন হলো তার পুত্র কুস্তস্তিন, যার রক্ত প্রতি মুহূর্তে উগবগ করছে এবং ক্ষোভের আগুনে জবলে- পুড়ে মরে যাচ্ছে । স্থলাভিষিক্তির প্রশ্নে রানি মরতিনা ও কুস্তস্তিনের বিরোধ তুঙ্গে উঠে গেছে। রোমক বাহিনী সেনাপতিবৃন্দ ও প্রশাসনের আমলারা দুভাগে বিভক্ত হয়ে দুপক্ষকে সমর্থন ও শক্তি জুগিয়ে চলছে । উভয় পক্ষেই চাটুকার ও মোসাহেবরা গিজগিজ করছে। কুস্তস্তিনের পক্ষের লোকেরা নিত্যই তাকে কোনো-না-কোনো নতুন খবর শোনাচ্ছে এবং তাকে রানি মরতিনা ও তার পুত্রের বিরুদ্ধে উসকে দিচ্ছে । কুস্তত্তিন মিশরের ভাবনায় অস্থির | কিন্তু চাটুকাররা তাকে এমন-এমন সংবাদ শোনাচ্ছে যে, একটু পর-পরই তার শরীরের রক্ত টগবগ করে উঠছে। এতিহাসিকগণ লিখেছেন, কুস্তপ্তিন কোনো একটা অভ্যন্তরীণ রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল এবং শারীরিকভাবে সে দুর্বলতা অনুভব করতে শুরু করেছিল । যে-রাজপরিবারটি নিজেকে পৃথিবীর সর্ববৃহৎ সামরিক শক্তির অধিকারী মনে করত, মুষ্টিমেয় আরব- যাদের তারা বদ্দু বলত- তাদের শাম থেকে বিতাড়িত করল আর এখন মিশর থেকেও অত্যন্ত শোচনীয়রূপে বেদখল করে চলছে; সেই পরিবারের সবচেয়ে সুযোগ্য সম্তান কুস্তস্তিনের এর চেয়ে বড়ো ব্যাধি ভ্রঃস্ষ হতে পারে। অকুল পাথারে নিমজ্জমান অসহায় মানুষটি যেমন সামান্য খড়-কুটার সন্ধানে হাত- পা ছোড়ে, কুস্তন্তিনের অবস্থাও এখন ঠিক তেমনি । পথেপ-্্রান্তরে দিখিদিক ঘুরে- ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।