অনিঃশেষ আলো $ ৩৭ জোসেফ আমর ইবনুল আসকে বলেছিল । এই গোবহসটা সে মাসদুয়েক আগে ক্রয় করেছিল । তারপর মতলবের মেয়েটি খুঁজে বের করার জন্য নগরীতে লোক পাঠিয়ে দিয়েছিল ৷ ঘটনাচক্রে এই মেয়েটার ওপর তাদের চোখ পড়ে গেল । তারা একে কিছুটা ফুঁসলিয়ে, খানিকটা প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে এল । তারপর নাকে চেতনানাশক গুঁষধ শুকিয়ে অজ্ঞান করে তুলে নিয়ে এল । যুবাইর ইবনুল আওয়াম মরণন্েখ বৃদ্ধ পাদরিকে জিজ্ঞেস করলেন, বলি দেওয়ার জন্য তোমরা মেয়েটাকে কীভাবে প্রস্তুত করো এবং তার সঙ্গে কীরূপ আচরণ করো? পাদরি টলটলায়মান গলায় বলল, মনে এমন কোনো ধারণা জায়গা দিয়ো না, মেয়েটাকে কোনো ভুল কিংবা বাজে মতলবে রাখা হয় । বলির জন্য আমাদের কুমারী ও নিষ্পাপ মেয়ের প্রয়োজন হয় । আমরা মুখ দেখেই চিনতে পারি, মেয়েটা কুমারী কিনা ৷ তারপর এখানে এনে তাকে এমন পবিত্র ও পরিচ্ছন্ন রাখা হয়, যেন এ আকাশ-থেকে-নেমে-আসা দেবী । পরে মেয়েটিও বলেছিল, তাকে এমন কিছু দ্রব্য পান করানো হতো, যার ফলে সে সজাগ-সচেতন থাকত ঠিক; কিন্ত এই অনুভূতি থাকত না, সে বন্দিনি । রাতে যখন তার চোখ খুলে যেত, তখন সে অনুভব করত, এখানে আমি মুক্ত নই । কিন্ত ভয়ে পালাবার চিন্তা করাও তার পক্ষে সম্ভব ছিল না। তা ছাড়া সে কোথায় আছে এবং এখান থেকে পালাবার পথ কোথায় তাও তার জানা ছিল না। একটু পরেই পাদরি মরে গেল। যুবাইর ইবনুল আওয়াম সবগুলো মরদেহ ওখানেই ফেলে রেখে গোবৎস আর মেয়েটাকে নিয়ে ওখান থেকে ফিরে এলেন । পালক্কের নিচ থেকে যেলোকটাকে বের করা হয়েছিল, তাকেও হত্যা করা হলো । জানকাজ মুজাহিদদের এই দলটি রাতের শেষ প্রহরে ব্যবিলন পৌছে গেলেন । ফজর নামাযের সময় সালার যুবাইর ইবনুল আওয়াম (রাি.) সিপাহসালার আমর ইবনুল আস (রাধি.)কে জানালেন, আমরা মেয়েটাকে খুঁজে বের করে নিয়ে এসেছি। তারপর তিনি ঘটনার বৃত্তান্ত শোনালেন । ভোরেই মেয়েটির দাদাকে ডেকে মেয়েটিকে তার হাতে তুলে দেওয়া হলো । তাকে অবহিত করা হলো, হয়েছে । নাতনিকে পেয়ে বৃদ্ধ খুশিতে বাগবাগ হয়ে গেল এবং এতই প্রভাবিত হলো যে, যে-কাউকে এই কাহিনি শোনাতে শুরু করল । সন্ধ্যানাগাদ গোটা নগরীতে ঘটনাটি চাউর হয়ে গেল। পরদিন বেশ কজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করতে চলে এল । তারা বলছিল, এমন জাতি আমরা এ-ই প্রথমবার দেখলাম, যাদের কাছে মানবপ্রেম ও সুবিচার আছে । ধ্বংসাবশেষটি এখন যেমনটি আছে, ঠিক সেভাবেই থাকতে দাও । এর একটি দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।