অনিহশেষ আলো $ ৩৬ “কে একে হত্যা করল?'_ সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম তীব্র ক্ষোভের সাথে তার জানবাজদের জিগ্যেস করলেন । কে তোমাদের আদেশ করল, একে হত্যা করে ফেলো? মুজাহিদগণ অবাক চোখে পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন । অবশেষে এক মুজাহিদ জানালেন, পাদরি তারই একলোকের পড়ে-থাকা তরবারি তুলে নিয়েছিল । প্রথমে মনে হয়েছিল, সে মুজাহিদদের মোকাবেলার পায়তারা করছে। কিন্তু তা না করে সে তরবারির হাতলটা উভয় হাতে চেপে ধরে আগাটা নিজের বুকে রেখে সজোরে একটা চাপ দিয়ে নিজেই নিজেকে হত্যা করে ফেলল । সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম দূর থেকেই দেখলেন, বৃদ্ধ এখনও জীবিত । তিনি দৌড়ে তার কাছে এসে তরবারিটা বের করে নিলেন । কিন্তু তার বেঁচে থাকা সম্ভব ছিল না। তলোয়ার পিঠ পর্যন্ত দুকে গেছে । এ ধরনের আঘাতে মৃত্যু অবধারিত বটে; কিন্তু মরতে-মরতে অনেক সময় ঘণ্টাখানিক সময় লেগে যায় । যুবাইর ইবনুল আওয়াম পাদরিকে ধরে বসিয়ে নিলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি আত্মহত্যা করেছ কেন? “আমি কারুর হাতে গ্রেফতার হতে চাই না'- বৃদ্ধ কৌকাতে-কৌকাতে বলল- “আমার উপাসালয় রইল না । আমার ধর্মটিকে তুমি কলুষিত করে দিয়েছ । এখন আর আমি বেঁচে থেকে কী করব । আমি জানি, তুমি মুসলমান | তোমার ধর্ম সম্পর্কেও আমি মোটামুটি ধারণা নিয়েছি । আমি কারুর মুখ থেকে একথাটা শুনতে চাই না, আমার ধর্ম মিথ্যা ছিল। নব্বইটি বছর ধরে এই উপাসনালয়ে আমি উপাসনা করেছি এবং করিয়েছি ।" “শুধু একটা কথা বলে যাও'- যুবাইর ইবনুল আওয়াম বললেন- “আমার, আমার জাতির কিংবা আমার জাতির শাসনক্ষমতার পরিণতি কি সত্যিই মন্দ হবে? স্ম্রাট হেরাক্ল কি এজন্য একের-পর-এক পরাজয়ের সম্মুখিন হয়েছিলেন যে, তিনি তোমার ধর্ম ও উপাসনালয়ে হস্তক্ষেপ করেছিলেন?" “হা” এটি একদম সঠিক কথা'- পাদরি তীব্র ব্যথা দমন করার চেষ্টা করতে-করতে বলল- “তুমি হেরাক্ল-এর মতো ভয় পাওনি । সেজন্য বলতে পারি, তোমাদের পরিণতি হয়তবা অশুভ হবে না । তুমি হৃদয়ে দৃঢ় বিশ্বাস ও মনোবল নিয়ে এগিয়ে এসেছ । এই বিশ্বাসের সঙ্গে তোমার আত্মা ও আনুগত্যের সম্পৃক্ততা আছে । যার মাঝে এই গুণটি থাকে, সে কখনও অশুভ পরিণতির মুখোমুখি হয় না ।” সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম তাকে আরও জরুরি কিছু কথা জিগ্যেস করতে চাচ্ছিলেন। কিন্তু পাদরির বাকশক্তি রুদ্ধ হয়ে আসছে। তার মৃত্যুর সময় একেবারেই ঘনিয়ে এসেছে । তারপরও জিগ্যেস করলেন, মেয়েটাকে অপহরণ করেছিলেন কেন? উত্তরে তার কাছ থেকে সেই তথ্যই পাওয়া গেল, যেটি দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।